Paris Olympics 2024: সব দোষ ক্রীড়াবিদের কেন? প্রকাশ পাড়ুকোনের মন্তব্য নিয়ে সরব হলেন অশ্বিনী

ভারতের ব্যাডমিন্টন দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল প্রকাশ পাড়ুকোনকে ভারতের ব্যাডমিন্টন দলের মেন্টর হিসাবে প্যারিসে গিয়েছেন অল ইংল্যান্ডজয়ী ব্যাডমিন্টন তারকা। কিন্তু অলিম্পিক্সের ব্যাডমিন্টন ইভেন্ট থেকে এবার কোনও পদক আসেনি। পিভি সিন্ধু থেকে লক্ষ্য সেন প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন পদক জিততে। এরপরই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রকাশ। যা নিনয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে।

আগেই ছিটকে গিয়েছিলেন পিভি সিন্ধু প্রণয়, সাত্ত্বিক-চিরাগ জুটি। সোমবার ব্রোঞ্জ জিততেও ব্যর্থ হন লক্ষ্য সেন। এরপরই প্রকাশ পাড়ুকোন বলেন, "আমি হতাশ ব্যাডমিন্টন থেকে পদক না আসায়। আমরা ৩টি পদকের জন্য লড়েছিলাম। একটা পদক এলেও খুশি হতাম। ক্রীড়ামন্ত্রক ও বর্তমান সরকার যেভাবে সাহায্য করেছে, তার চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না। একইসঙ্গে বলতে চাই, সাই, টিওপি এবং ফেডারেশন তাদের কাজ দায়িত্ব সহকারে করেছে। এখন প্লেয়ারদের উচিত দায়িত্ব নেওয়া।"

Paris Olympics 2024

প্রকাশ পাড়ুকোন সরাসরি শাটলারদের ব্যর্থতাকেই দায়ী করেন। কিন্তু কিংবদন্তি প্রকাশের এই মন্তব্যকে কিছুতেই মানতে পারছেন না অশ্বিনী পোনাপ্পা। তিনিদ প্রকাশ স্যারকে পাল্টা আক্রমণ করেছেন। ফলে ব্যর্থতার পরই মন্তব্য এবং পাল্টা মন্তব্যে সরগরম ভারতীয় ব্যাডমিন্টন শিবির।

অশ্বিনী পোনাপ্পা সমাজ মাধ্যমে লিখেছেন, এটা দেখে খুব হতাশ লাগে একজন খেলোয়াড় জিতলে, সবাই কৃতিত্ব নেওয়ার জন্য তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন এবং যখন ক্রীড়াবিদ হেরে যান তখন সেটি কেবলমাত্র খেলোয়াড়দের দোষ? এটা কেন হবে? আমার প্রশ্ন প্রস্তুতির অভাব থাকতে পারে এবং খেলোয়াড়কে প্রস্তুত করার জন্য কোচেরও অনেকটা ভূমিকা থাকে, কিন্তু তাঁকে কেন দোষ দেওয়া হবে না।'

একইসঙ্গে অশ্বিনী বলেছেন, ক্রীড়াবিদরা জিতলে কোচেরা প্রথম জয়ের কৃতিত্ব নেন, কিন্তু তাঁরা কেন খেলোয়াড়দের হারের দায়ও নেবেন না?! দিনের শেষে, জয়ের জন্য দলীয় প্রচেষ্টা লাগে এবং হারাটাও দলগত ব্যর্থতা হিসেবেই দেখা উচিথ। আমরা ক্রীড়াবিদদের উপর সব দোষ চাপিয়ে দিতে পারি না। তাঁদের বার বার দোষারোপ করতে পারি না।'

২০১২ সালে সাইনা নেহওয়াল পদক জিতেছিলেন। ২০১৬ ও ২০২১ সালে ভারতের হয়ে পদক পেয়েছিলেন পিভি সিন্ধু। সিন্ধু-প্রণয়রা বিদায় নেওয়ায় পুরুষদের ব্যাডমিন্টনে প্রত্যাশা ছিল লক্ষ্য সেনের উপর। কিন্তু সেমিফাইনালে ভিক্টর আলেক্সসেনের কাছে ছন্দপতন হয়, এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচে লি জি জিয়ার কাছে হেরে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+