স্বপ্নের সাঁতার, রাত পোহালেই ইতিহাস গড়ার লক্ষ্যে নামবেন রিমো

স্বপ্নের সাঁতার, রাত পোহালেই ইতিহাস গড়ার লক্ষ্যে নামবেন রিমো

রাত পোহালেই ইউরোপের সাগর পাড়ে ইতিহাস গড়ার লক্ষ্যে নামতে চলেছেন ইংলিশ চ্যানেল জয়ী প্রখ্যাত সাঁতারু হাওড়ার রিমো সাহা। একদিকে শারীরিক প্রতিবন্ধকতা অন্যদিকে আর্থিক সমস্যা। সমস্ত বেড়াজালকে ছিন্ন করে প্রথম বাঙালি হিসাবে ইউরোপের নর্থ চ্যানেল জয়ের লক্ষ্যে আগামীকাল সকাল ৬.৩০ মিনিটে(স্থানীয় সময়) নর্দান আয়ারল্যান্ডের রবিস আইল্যান্ড থেকে স্বপ্ন পথে পাড়ি দেওয়ার সাঁতার শুরু করবেন রিমো।

দুর্গম পথ

দুর্গম পথ

দীর্ঘ প্রায় ৪৫-৫০ কিমি সমুদ্র পথ। হাড়কাঁপানো ঠান্ডা জলের পাশাপাশি জেলিফিশের প্রবল দাপট। তারমাঝেই প্রায় ১২-১৪ ঘন্টা সাঁতার কেটে রিমো পৌঁছে যাবে তাঁর স্বপ্নের গন্তব্য সাউথ-ওয়েস্ট স্কটল্যান্ডের পোর্ট প্যাট্রিকে। রিমোর হাত ধরে নর্থ চ্যানেলের পাড়ে উড়বে দেশমাতৃকার ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা, উড়বে 'স্বপ্ন দেখার উজান গাঙ'-এর জয়ধ্বজাও। সেই প্রতিক্ষায় রয়েছেন তার শুভ্যানুদায়ীরা।

ডান পা'য়ের প্রায় ৮০% অকেজো

ডান পা'য়ের প্রায় ৮০% অকেজো

পোস্ট পোলিও সমস্যার জেরে ডান পা'য়ের প্রায় ৮০% অকেজো। কিন্তু তাতে কী! কোনো প্রতিবন্ধকতাই যে তাকে হার মানাতে পারেনি। শারীরিক প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে সে অটুট নিজের লক্ষ্যে। এই অদম্য জেদ আর হার না মানা মানসিকতা পাথেয় করেই জয় করেছেন ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল।

সাঁতার জীবন

সাঁতার জীবন

তাঁর আঠারো বছরের সাঁতার জীবনের সাফল্যের ঝুলিতে রয়েছে অজস্র সম্মান, অজস্র পদক। রয়েছে বহু রেকর্ড। ইংলিশ চ্যানেল, ক্যাটলিনা চ্যানেলের পর এবার বিশ্বের অন্যতম ইউরোপের নর্থ চ্যানেল জয়ের স্বপ্ন নিয়ে ইউরোপ পাড়ি দিচ্ছেন হাওড়ার রিমো সাহা। সোমবারই তিনি ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। হাওড়ার সালকিয়ার বাসিন্দা রিমো শারীরিকভাবে বিশেষ সক্ষম।

পোস্ট পোলিও সমস্যার জেরে রিমোর ডান পা'য়ের ৮০% প্রায় অকেজো। সেই নিয়েই তিনি ইউরোপের নর্থ চ্যানেল পারাপারের স্বপ্ন নিয়ে নামছেন। রিমো জানিয়েছেন, নর্থ আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যস্থিত চ্যানেলটির দৈর্ঘ্য প্রায় ৩৮-৪২ কিলোমিটার। সুমেরু মহাসাগরের ভীষণ ঠান্ডা জল আর জেলিফিশের আধিপত্য এই চ্যানেলের প্রধান সমস্যা। তিনি জানান, সাঁতার শুরু হবে নর্থ আয়ারল্যান্ডের ডোনাগারি থেকে। শেষ হবে স্কটল্যান্ডে। সময় লাগবে প্রায় ১২-১৪ ঘন্টা।

জয়ের লক্ষ্যে

জয়ের লক্ষ্যে

তিনি আরও জানান, চ্যানেল কর্তৃপক্ষের তরফে ১৭-২২ শে সেপ্টেম্বরের মধ্যে তাকে স্লট দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যেই তাকে নর্থ চ্যানেল জয়ের লক্ষ্যে নামানো হবে। ২০০৪ সালে সাঁতারে রিমোর কেরিয়ার শুরু। ১৮ বছরের সাঁতার জীবনে ১৬ বার ন্যাশানাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে সে অংশ নিয়েছে। ঝুলিতে রয়েছে ৫১ টি স্বর্ণপদক, ৩৮ টি রৌপ্যপদক, ৫ টি ব্রোঞ্জ সহ সহ আরও অজস্র রেকর্ড। ২০০৯ সালে ওয়ার্ল্ডে গেমসে রূপো জয়ের পাশাপাশি ২০১০ সালে ভারতে অনুষ্ঠিত দিল্লি কমনওয়েলথেও সে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

রিমো প্রতিদ্বন্দ্বিতা করেছে প্যারা এশিয়ান গেমসেও। কিন্তু তারপরে কিছুটা সময় আর্থিক ও নানা কারণে সে সাঁতার প্রতিযোগিতা থেকে দূরে সরে যায়। ২০১৫ সালে ফের নিজেকে সাঁতারে ফিরিয়ে আনে। তবে এবার আর প্রতিযোগিতা নয়, ওপেন ওয়াটার সুইমিংয়ে নামে সালকিয়ার এই একরত্তি যুবক। ২০১৮ সালে ইংলিশ চ্যানেল, ২০১৯ সালে ক্যাটলিনার পর ২০২০ সালে নর্থ চ্যানেলের জন্য চূড়ান্ত প্রস্তুতিতে নেমেছিল রিমো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+