আর্মান্দো জমানা শেষ ইস্টবেঙ্গলে
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: সব জল্পনার অবসান ঘটিয়ে বিতর্কিতভাবেই শেষ হল ইস্টবেঙ্গলে আর্মান্দো কোলাসোর ১৫ মাসের জমানা।
আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কথা ঘোষণা করবেন সবচেয়ে বেশিবার আইলিগ জয়ী কোলাসো। তাঁর জায়গায় দায়িত্ব নিতে চলেছেন ইউনাইটেড স্পোর্টসের প্রাক্তন কোচ এলকো শ্যাতোরি।

এদিন প্র্যাকটিসের পর চোখের জলেই মাঠকে বিদায় জানান ৬১ বছরের কোলাসো। বেশ কিছুদিন ধরেই কর্তাদের সঙ্গে কোলাসোর বিবাদ চরমে ওঠে। ক্লাব কর্তারাও আর কোলাসোকে কোচ হিসেবে চাইছিলেন না। ফলে কোচিং করানো একপ্রকার অসম্ভব হয়ে ওঠে তাঁর।
সূত্রের খবর, এদিন সকালে ক্লাব কর্তা দেবরাজ চৌধুরীকে মেল পাঠিয়ে সচিব কল্যাণ মজুমদারের সঙ্গে বৈঠকের জন্য সম্মতি জানান কোলাসো। মোটের উপর তখনই পরিষ্কার হয়ে যায় যে কোলাসো আর ইস্টবেঙ্গলের কোচ থাকছেন না।
লাল হলুদের নয়া কোচ এলকো শ্যাতোরি সম্ভবত শুক্রবার সকাল থেকে প্র্যাকটিসের দায়িত্ব সামলাবেন।












Click it and Unblock the Notifications