Armand Duplantis: অলিম্পিক্সের পর ফের চমক, দশবার বিশ্বরেকর্ড গড়ে কী বলছেন সুইডেনের পোল ভল্টার?

খেলোয়াড় জীবনেদ একবার বিশ্ব রেকর্ড গড়াই থাকে যে কোনও ক্রীড়াবিদের কাছে স্বপ্ন, সেখানে সুইডেনের পোল ভল্টার আর্মান্দ ডুপ্লান্টিস একবার নয় ১০বার বিশ্ব রেকর্ড গড়লেন। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। বিশ্ব রেকর্ড করাটা যেন অভ্যাসে পরিণত করেছেন সুইডেনের এই অ্যাথলিট। কয়েক সপ্তাহ আগেই প্যারিস অলিণম্পিক্সে সোনা জিতে ছি‌লেন এবার ডায়মন্ড লিগে নেমে আরও একটা বিশ্ব রেকর্ড নিজের সিভিতে যুক্ত করলেন আর্মান্দ।

আর্মান্দ ডুপ্লান্তিস ফের একবার নজির গড়লেন। এবার নিজের রেকর্ডই নিজে ভেঙে দিলেন,এই নিয়ে চলতি বছরে তৃতীয় বার নিজের রেকর্ড ভাঙলেন সুইডেনের এই অ্যাথলিট। সেই সঙ্গে খেলোয়াড় জীবনে মোট ১০ বার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। সেই সঙ্গে নতুন ইতিহাসও তৈরি করলেন সুইডেনের এই পোল ভল্টার।

Armand Duplantis

সাইলেশিয়া ডায়মন্ড লিগে রবিবার নিজের দ্বিতীয় প্রচেষ্টার ৬.২৬ মিটার উচ্চতায় ভল্ট দেন সুইডেনের পোল ভল্টার। এই নিয়ে দশমবার তিনি নিজেই বিশ্বরেকর্ড ভাঙলেন। অলিম্পিক্সে চলতি বছরে ৬.২৫ মিটার উচ্চতায় পোল ভল্ট দিয়ে সোনা জিতেছিলেন এই আর্মান্দ। অলিম্পিক্সে পদক জয়ের পর অধিকাংশ অ্যাথলিট যখন ছুটি কাটাতে ব্যস্ত সেখানে ব্যতিক্রমী আর্মান্দো।

দশমবার বিশ্ব রেকর্ড গড়ার পর আর্মান্দ বলেন, ''অসাধারণ লাগছে। আশা করিনি আবারও বিশ্বরেকর্ড গড়ব।' একইসঙ্গে তিনি বলেন, এই বছর আমি অলিম্পিক্সে ফোকাস করেছিলাম, রেকর্ডটি স্বাভাবিকভাবেই এসেছিল কারণ আমি ভাল অবস্থায় ছিলাম। তাই আমি এই নতুন রেকর্ডে অবাক হইনি, তবে আমি কৃতজ্ঞ সবার কাছে ।অলিম্পিক্সের পরে এই প্রতিযোগিতায় নামব কি না ঠিক ছিল না। ভেবেছিলাম বিশ্রামে থেকে ছুটি কাটাব। কিন্তু পরিবারের সকলে বলেন, ডায়মন্ড লিগে নামতে।

একইসঙ্গে আর্মান্দ আরও বলেন, যেখানে খেলতে যাচ্ছি সেখানকার সমর্থকদের থেকে এত ভালোবাসা পাচ্ছি যা আমাকে আরও ভালো পারফরম্যান্সে অনুপ্রাণিত করছে। পোল্যান্ডের দর্শকরা যে আমায় এত ভালোবাসা দেবে তা আমি ভাবতেই পারিনি। প্রতি বছরের সঙ্গেই এই স্টেডিয়ামে উত্তাপ উদ্দীপনা বাড়তে থাকছে। আমার প্রথম বিশ্বরেকর্ডও এসেছিল ২০২০ সালে এই পোল্যান্ডেই, তাই এখানে আমার অনেক ভালো স্মৃতি রয়েছে।'।
এর আগে, আর্মান্দ প্যারিসে তার পরপর দ্বিতীয় অলিম্পিক সোনা জিতেছিলেন এবং ৬.২৫ মিটারের রেকর্ড ভল্ট দিয়েছিলেন। রেকর্ড ভল্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই আর্মান্দ তাঁর ঐতিহাসিক অর্জন উদযাপন করতে তার বান্ধবীর কাছে ছুটে গিয়েছিলেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে মুহূর্তটি অলিম্পিক্সের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+