অনুরাগের সঙ্গে ম্যারাথন বৈঠক কুস্তিগীরদের, ১৫ জুনের মধ্যে তদন্ত শেষের আশ্বাস, আন্দোলন থামছে?
কুস্তিগীরদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে বসেছিলেন শনিবার। আজ কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৬ ঘণ্টার বৈঠক করলেন কুস্তিগীরদের সঙ্গে। সেখানে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন কুস্তিগীররা।
ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের গ্রেফতারির দাবিতে অনড় কুস্তিগীররা। ১৫ জুনের মধ্যে কুস্তিগীরদের করা অভিযোগের তদন্ত শেষের আশ্বাস দিয়েছেন অনুরাগ ঠাকুর।

বৈঠক থেকে বেরিয়ে বজরং পুনিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সরকার আশ্বাস দিয়েছে পুলিশি তদন্ত ১৫ জুনের মধ্যে শেষ হবে। আমরা অভিযোগকারী ও প্রতিবাদী কুস্তিগীরদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছি। সেই সঙ্গে অনুরোধ করেছি কুস্তিগীরদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করার।

কুস্তিগীররা এই বৈঠকের পর খুশি কিনা তা নিয়ে প্রশ্ন করা বজরং সাফ জানান, আমাদের আন্দোলন থামছে না। নিশ্চিতভাবেই এই বৈঠক আগে হলে ভালো হতো। বৈঠকে যা আলোচনা হয়েছে তা কিষাণ, মজদুর, ছাত্র সংগঠনের পাশাপাশি খাপগুলিকে জানানো হবে। তারপরই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ।

অনুরাগ ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কুস্তিগীরদের আশ্বাস দিয়েছে ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ হয়ে চার্জশিট জমা পড়বে। ৩০ জুনের মধ্যে ফেডারেশনের নির্বাচন হবে। কুস্তি সংস্থায় অভিযোগ জানানোর জন্য একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হবে। যার শীর্ষে থাকবেন এক মহিলা।
অনুরাগ কুস্তিগীরদের জানিয়েছেন, অভিযুক্ত ব্রিজ ভূষণের তিনটি টার্ম পূর্ণ হয়েছে। তিনি এবং তাঁর সহযোগীরা আর পুনর্নির্বাচিত হবেন না। ১৫ জুন অবধি কুস্তিগীররা কোনও ধরনা-প্রতিবাদে সামিল হবেন না।বজরং পুনিয়া জানিয়েছেন, সকলের সঙ্গে আলোচনা করব। আশ্বাস পূরণ না হলে ১৫ জুনের পর আন্দোলন হবে।
An Internal complaint committee of the Wrestling Federation will be constituted, headed by a woman. All FIRs against wrestlers should be taken back. Wrestlers also requested that Brij Bhushan Singh who has completed 3 terms and his associates should not be re-elected. Wrestlers… pic.twitter.com/5ZMVLySXzD
— ANI (@ANI) June 7, 2023
শনিবার রাতে অমিত শাহ-র সঙ্গে বৈঠকের পর রেলের চাকরিতে যোগ দিয়েছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। তাঁরা আন্দোলন থেকে সরে যাচ্ছেন বলে কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে তা ভিত্তিহীন বলে জানান কুস্তিগীররা। তাঁদের কর্মস্থলে যোগ দেওয়ার সঙ্গে আন্দোলনের সম্পর্ক নেই বলেও জানান।
এরপর অনুরাগ ঠাকুরের সঙ্গে এই বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। হরিদ্বারের গঙ্গায় পদক ভাসাতে গিয়েছিলেন কুস্তিগীররা। কৃষক নেতা রাকেশ টিকায়েতের কথা মেনে তাঁরা সেই কর্মসূচি স্থগিত রাখেন। ব্রিজ ভূষণকে গ্রেফতারির জন্য সরকারকে ৯ জুন অবধি সময় দেন টিকায়েত। তা না হলে দেশব্যাপী আন্দোলনের হুমকি দেওয়া হয়েছিল।
#WATCH | Government has assured us that police investigation will be completed before 15th June. We have requested that all FIRs against wrestlers should be taken back and he has agreed to it. If no action is taken by 15th June, we will continue our protest: Wrestler Bajrang… pic.twitter.com/1hi9Qp0RFY
— ANI (@ANI) June 7, 2023
আজ ৭ জুন অনুরাগ বৈঠক করলেন বজরং ও সাক্ষীর সঙ্গে। কুস্তিগীররা আন্দোলনে এখনই যবনিকা টানছেন না। শুরু করতে পারছেন না অনুশীলনও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications