কুস্তিগীরদের রাজনীতি-নিরপেক্ষ থেকে তদন্তে আস্থা রাখার অনুরোধ অনুরাগের, অবস্থান জানাল দিল্লি পুলিশ
ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হেনস্থায় অভিযুক্ত। তাঁকে গ্রেফতারির দাবি জানিয়ে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছেন কুস্তিগীররা। হরিদ্বারে গঙ্গায় পদক ভাসাতেও গিয়েছিলেন। শেষ অবধি কেন্দ্রীয় সরকারকে চরমসীমা দিয়েছেন তাঁরা।
আমরণ অনশন শুরুর হুমকিও দেওয়া হয়েছে। এই আবহে কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়ে ফের তদন্তে আস্থা রাখার অনুরোধ জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

অনুরাগ ঠাকুর বলেন, কুস্তিগীরদের সুপ্রিম কোর্ট, দিল্লি পুলিশ, ক্রীড়া মন্ত্রকের উপর আস্থা রাখা উচিত। নিরপেক্ষ তদন্তের পর উপযুক্ত পদক্ষেপ করা হবে। তবে এমন কিছু করা উচিত নয় যাতে কোনও খেলা বা খেলোয়াড়দের ক্ষতি না হয়। সামনে এশিয়ান গেমস রয়েছে। ট্রায়াল হয়েছে, ক্যাম্পও শুরু হয়েছে। ফের ট্রায়াল হবে।

অনুরাগের কথায়, ভারতের কুস্তি ফেডারেশনে নির্বাচন হবে। সভাপতি সরে দাঁড়িয়েছেন। এখন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের গঠিত প্রশাসকমণ্ডলী ফেডারেশনের দৈনন্দিন সব কিছু কাজ পরিচালনা করছে। কুস্তিগীররা যে অভিযোগ করেছেন তার আইন মোতাবেকই তদন্ত প্রক্রিয়া চলছে।

কুস্তিগীরদের সমর্থনে আজ কলকাতায় মিছিলে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুস্তিগীরদের ধরনা মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকেও দেখা গিয়েছে। অনুরাগ সে প্রসঙ্গে কিছু না বললেও মনে করিয়ে দেন, কুস্তিগীররা প্রথমেই বলেছিলেন তাঁদের এই প্রতিবাদের মঞ্চ রাজনৈতিক নয়।
#WATCH | The wrestlers should wait for Delhi Police to conclude their investigation and not take any steps that may cause harm to the sport or aspiring wrestlers. We all are in favour of the sport and sportspersons: Union Youth Affairs & Sports Minister Anurag Thakur on… pic.twitter.com/gIbSnLeeTR
— ANI (@ANI) May 31, 2023
অনুরাগ ঠাকুর বলেন, খোলা মনে কুস্তিগীরদের অভিযোগ শুনে রাত ২টোর সময় তদন্ত কমিটি গঠন করেছিলাম। তাঁদের পছন্দ মেনে কমিটির সদস্য সংখ্যাও বাড়ানো হয়। সেই কমিটি নিরপেক্ষভাবে তদন্ত করেছে। দিল্লি পুলিশ এফআইআর দায়ের করেছে। সুপ্রিম কোর্টও বলেছে, প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পথ খোলা।
মোদী সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অনুরাগ বলেন, ক্রীড়া বাজেট ৮৭৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৭৮২ কোটি টাকার বেশি করা হয়েছে। খেলো ইন্ডিয়া, টপস স্কিমের মাধ্যমে পোডিয়ামে পৌঁছনোর সুযোগ হয়েছে। প্রশিক্ষণে কোনও খামতি রাখা হয় না। দেশে ৩০০টির বেশি ক্রীড়া পরিকাঠামো হচ্ছে।
ক্রীড়াবিদদের প্রত্যাশার চেয়েও বেশি কাজ করতে তাঁরা উদ্যোগী হয়েছেন বলে দাবি অনুরাগের। কেন্দ্র চাইছে, দেশের ক্রীড়া পরিকাঠামো আরও মজবুজ হোক। কেন্দ্র সব ধরনের খেলাকে সমান চোখে দেখে ক্রীড়াবিদদের সবরকম সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন অনুরাগ।

এদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে, কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে দিল্লি পুলিশ নাকি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ হয়েছে। এই খবর ভিত্তিহীন। আদালতে যথাসময়েই তদন্ত রিপোর্ট পেশ করা হবে। স্পর্শকাতর বিষয়ে তদন্তে সবরকম গোপনীয়তা রক্ষা করার কথাও জানিয়েছে দিল্লি পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications