Paris Olympics: ম্যাচের আগে প্রস্তুতিতে পাশে নেই কোচ এবং সহযোগীরা, প্যারিসে প্রবল সমস্যায় অন্তিম

অলিম্পিক্সের মহিলাদের কুস্তিতে সেমিফাইনালে উঠে পদকের স্বপ্ন দেখাচ্ছেন ভিনেশ ভোগাট। বুধবার প্যারিসে লড়াইয়ে নামবেন আরও এক কুস্তিগীর অন্তিম পাঙ্ঘল। কুস্তির প্রি কোয়ার্টার ফাইনালে ভারতীয় বক্সারের প্রতিপক্ষ তুরস্কের জেনেপ ইয়েতজিল। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সঠিক প্রস্তুতিই নিতে পারছেন না অন্তিম।

প্যারিস অলিম্পিক্সে যাওয়ার আগে থেকেই অন্তিমের সাপোর্ট স্টাফদের নিয়ে সমস্যা শুরু হয়। প্রথম অন্তিমের কোচ ও সাপোর্ট স্টাফদের ভিসা পেতে বিলম্ব হয়। এরপর প্যারিসে গিয়ে অন্তিম এবং তাঁর সাপোর্ট স্টাফরা পড়েছেন আরও একটি সমস্যায়। অ্যাক্রেডিটেশন কার্ড না পাওয়ায় অনুশীলন কেন্দ্রেই প্রবেশ করতে পারছেন না তাঁরা।

Paris Olympics

গত চার দিন হয়ে গিয়েছে এবং ভারতের মহিলা ফ্রিস্টাইল কুস্তিগীর অন্তিম পাঙ্ঘলের সাথে যুক্ত কোচিং দলের সদস্যরা অ্যাক্রেডিটেশন কার্ড না পাওয়ায় প্রস্তুতি কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না। ফলে অলিম্পিক্সের প্রথম বাউটে নামার আগে প্রস্তুতি নিয়ে প্রবল সমস্যায় অন্তিম। ভারতীয় কুস্তিগীর এবং তাঁর দল ৩ জুলাই সন্ধ্যায় প্যারিসে পৌঁছেছে। কিন্তু এখনও পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতিই নিতে পারেননি অন্তিম।

বুধবারের ম্যাচের আগে হরিয়ানার কিশোরী কুস্তিগীরের প্রস্তুতিই প্রবল সংকটের মধ্যে।
অন্তিম পাঙ্ঘল যিনি মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্তিম পাঙ্ঘলের কোচিং স্টাফ ভগৎ সিং (ব্যক্তিগত কোচ) এবং বিকাশ ভরদ্বাজ (সহযোগী) ফিজিও সহ ৩ আগস্ট সন্ধ্যায় প্যারিসে পৌঁছেছেন৷ প্যারিসে পৌঁছানোর পরই অন্তিম পাঙ্ঘল ভারতের শেফ ডি মিশন (গগন নারাং) এবং অন্যান্য ভারতীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন কিন্তু অনুশীলনের জন্য কুস্তি আখড়ায় প্রবেশের স্বীকৃতি পাননি।

অন্তিম পাঙ্ঘলের সহযোগী বিকাশ মাইখেল-কে প্যারিস থেকে জানিয়েছেন, "অন্তিম পাঙ্ঘলের সঙ্গে অনুশীলনের ভেন্যুতে যাওয়ার জন্য অ্যাক্রেডিটেশন কার্ড পাইনি। আমি একটি হোটেলে থাকছি এবং মঙ্গলবারও তাঁর সঙ্গে অনু্শীলন করার কোনও সুযোগ দেখছি না।'

১৯ বছর বয়সী অন্তিম প্রথম ভারতীয় কুস্তিগীর ছিলেন যিনি প্যারিস গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। যখন তিনি ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। তিনি চেয়েছিলেন তাঁর কোচ ভগৎ সিং ফিজিওথেরাপিস্ট এবং সহযোগী বিকাশ তাঁর সঙ্গে প্যারিসে যাক। কিন্তু প্রথমে তাঁরা ভিসা পাননি, পরে তাঁরা ভিসা পান। কিন্তু গেলেও অনুশীলনের সময় থাকতে পারছেন না।

অলিম্পিকের জন্য ১১৭ জন ক্রীড়াবিদ এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছিল ক্রীড়া মন্ত্রক। ১৪০ জন সাপোর্ট স্টাফ সদস্যদের মধ্যে ৭২ জনের খরচ সরকার বহন করছে। ক্রীড়াবিদদের থেকে এবার সাপোর্ট স্টাফের সংখ্যা বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+