প্রো কবাডিতে জিতেই চলেছে দিল্লি, জিতল বেঙ্গালুরুও
বুধবার দু্র্দান্ত দুটি প্রো কবাডি ম্যাচের সাক্ষী থাকল বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়াম। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে দাবাং দিল্লির কাছে হারল জয়পুর পিঙ্ক প্যান্থার্স।
বুধবার দু্র্দান্ত দুটি প্রো কবাডি ম্যাচের সাক্ষী থাকল বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়াম। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে দাবাং দিল্লির কাছে হারল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে পাটনা পাইরেটসের হারের ব্যবধান কেবল ১ পয়েন্টের।

প্রথম ম্যাচে লিগ টেবিলের পয়লা নম্বর দাবাং দিল্লিকে বেশ বেগ দেয় জয়পুর পিঙ্ক প্যান্থার্স। লড়াই হয় সমানে সমানে। শেষ মুহূর্তে দুর্দান্ত কিছু মুভের দৌলতে ম্যাচ পকেটে নেয় রাজধানীর দল। ৪৬-৪৪ পয়েন্টের ব্যবধানে ম্যাচের ফয়সালা হয়। ম্যাচে ২৮টি রেইড, ২টি সুপার রেইড, ৯টি ট্যাকেল ও ৪টি অল আউট পয়েন্ট অর্জন করে দিল্লি। অন্যদিকে পিঙ্ক প্যান্থার্সের দখলে থাকে ২২টি রেইড, ১৩টি ট্যাকেল পয়েন্ট।

দ্বিতীয় ম্যাচেও বেঙ্গালুরু বুলসের সঙ্গে পাটনা পাইরেটসের লড়াই হয় হাড্ডাহাড্ডি। ৪০-৩৯ পয়েন্টে ম্যাচ জেতে হোম টিম। ২৪টি রেইড, ১৩টি ট্যাকেল পয়েন্ট যায় বেঙ্গালুরুর ঝুলিতে। অন্যদিকে পাটনা পাইরেটসের ঝুলিতে যায় ২১টি রেইড, ১৫টি ট্যাকেল পয়েন্ট।












Click it and Unblock the Notifications