ডোপিংয়ের কোপে রাশিয়ান অ্যাথলিটরা, এথেন্স অলিম্পিক্সের এক পদকের আশায় ভারত

তিন রাশিয়ান অ্যাথলিট ডোপিংয়ে অভিযুক্ত হওয়ায় এথেন্স অলিম্পিক গেমসের পদক পেতে পারেন অঞ্জু ববি জর্জ। 
 

চোদ্দ বছরের বনবাসের পর রামচন্দ্র বনবাস থেকে অযোধ্যায় ফিরেছিলেন। অতটা না হলেও কার্যত সেরকমই হতে চলেছে অঞ্জু ববি জর্জের। ভারতীয় এই লং জাম্পার পেতে পারেন অলিম্পিক্সের পদক।

ডোপিংয়ের কোপে রাশিয়ান অ্যাথলিটরা, এথেন্স অলিম্পিক্সের এক পদকের আশায় ভারত

২০০৪ সালের এথেন্স অলিম্পিক্সে পঞ্চম হয়েছিলেন ভারতের লং জাম্পার অঞ্জু ববি জর্জ। সেই টুর্নামেন্টে প্রথম , দ্বিতীয়, তৃতীয় তিনটিই হয়েছিলেন তিন রাশিয়ান অ্যাথলিট। চতুর্থ হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্রাউনি থম্পসন ও ষষ্ঠ হয়েছিলেন জেড জনসন। অন্যদিকে প্রথম তিনজন ছিলেন তাতায়না লেভেদেভা, ইরিনা সিমাগিনা, তাতায়না কোতোভা। বর্তমান এই তিন সোনা, রূপো,ব্রোঞ্জ জয়ী প্রতিযোগীই ডোপিংয়ে অভিযুক্ত।

এরপরেই নড়েচড়ে বসেছে ভারত, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের অলিম্পিক্স অ্যাসোসিয়েশান। তারা সকলে মিলে ইন্টারন্যাশানাল অ্যাসোসিয়েশান অফ অ্যাথলেটিক্স ফেডারেশনস বা আইএএএফ কে চিঠি দিয়েছে। নিজেদের প্রতিযোগীদের যাতে পদকগুলি পাইয়ে দেওয়া যায়।

নিজেদের চিঠিতে অলিভিয়ের জেরসকে জানিয়েছেন এই বিষয়ে যাতে পূর্ণ তদন্ত হয়। পাশাপাশি ইন্টারন্যাশানল অলিম্পিক কমিটির কাছে তারা আবেদন করেছেন তিনি অভিযুক্ত রাশিয়ানের পদক পরের তিন প্রতিযোগীকে যেন দিয়ে দেওয়া হয়।

যদি আইএএএফ ও আইওসি সহমত হয় তাহলে সেদিন দূর নয় যখন অঞ্জু ববি জর্জ রূপোর পদক পাবেন। এদিকে ভারতীয় লং জাম্পার জানিয়েছেন তিনি আশাবাদী পদক পাওয়ার বিষয়ে। তিনি জানিয়েছেন তিনটি অ্যাথলেটিক্স ফেডারেশন এক হয়ে আবেদন করেছে ফলে দ্রুত ফল পাওয়া যাবে। এর আগেও এই ধরণের ঘটনার নজির অ্যাথলেটিক্সে রয়েছে সেটাও জানিয়েছেন অঞ্জু ববি জর্জ।

যদি এটা ঠিক হয় তাহলে রাজ্য বর্ধন সিং রাঠোর, পিভি সিন্ধু ছাড়াও ভারতের অলিম্পিক্স রূপো প্রাপকদের তালিকায় অঞ্জু ববি জর্জের নাম যুক্ত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+