ফের সোনা ভারতের, জুনিয়র শ্যুটিংয়ে সেরা অনীশ
জুনিয়র বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন অনীশ ভানওয়ালা
আইএসএসএফ জুনিয়র শ্যুটিং টুর্নামেন্টে সোনা জিতলেন অনীশ ভানওয়ালা। পুরুষদের ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল শ্যুটিংয়ে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন অনীশ।

২৫ মিটারের এই ইভেন্ট তিনজন ভারতীয় শ্যুটার মূলপর্বের যোগ্যতা অর্জন করেছিলেন। যোগ্যতা পর্বে সেরা পারফরম্যান্স দিয়েছিলেন তিনি। মূল পর্বের লড়াইতেও সেই পারফরম্যান্সের জেরে সোনা জিতলেন। সিডনিতে এই টুর্নামেন্ট চলছে।
১৫ বছরের এই শ্যুটার শুরু থেকেই ধারাবাহিক ভালো পারফরম্যান্স রেখেছিলেন। যোগ্যতা অর্জনপর্বে মোট ৫৮৫ পয়েন্ট যোগাড় করেন। ফাইনালে পাঁচটি-র পাঁচটিই পয়েন্ট পারফেক্ট রেখেছিলেন। এই মাসের শুরুতে মেক্সিকোতে এই ইভেন্টেই সপ্তম স্থানে শেষ করেছিলেন।
ফাইনালে নিজের দেশের দুই শুটার আনহাদ জাওয়ানদা ও রাজকুমার সিং সান্ধু এবং চিনের বাকি তিন শুটারকে পিছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেন অনীশ।
এই সাফল্যের ফলে এই মুহূর্তে পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মোট পদক সংখ্যা ১৫। ৬ সোনা, ৩ রুপো এবং ৬ ব্রোঞ্জ। ভারতের সামনে শুধু চিন।
অনীশ গত মাসের মেক্সিকো শুটিং বিশ্বকাপে সপ্তম স্থান পেয়েছিলেন। এ দিন এই সাফল্য পেয়ে জানালেন, 'ভালো লাগছে। দেশের হয়ে পদক জেতা গর্বের। আগামী দিনগুলিতে কঠিন পরিশ্রম করে সাফল্য আনতে চাই।'












Click it and Unblock the Notifications