বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো প্রথম ভারতীয় পুরুষ বক্সার অমিত পানঘাল
পদক নিশ্চিত করেছিলেন আগেই। প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে এবার ইতিহাস রচনা করলেন অমিত পানঘাল।
পদক নিশ্চিত করেছিলেন আগেই। প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে এবার ইতিহাস রচনা করলেন অমিত পানঘাল। যদিও অপর ভারতীয় বক্সার মনীশ কৌশিক টুর্নামেন্টের সেমিফাইনালে হেরে গেছেন। ফলে ব্রোঞ্জ নিয়েই দেশে ফিরতে হবে তাঁকে।

অমিতের জয়
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগের সেমিফাইনালে কাজাখস্তানের বক্সার সাকেন বিবোসিনভের মুখোমুখি হয়েছিলেন ভারতের অমিত পানঘাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচ ৩-২ পয়েন্টে জিতে নেন এশিয়ান চ্যাম্পিয়ন। প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন অমিত।

ফাইনালে প্রতিপক্ষ
শনিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগের ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের শাখোবিদিন জোইরোভের মুখোমুখি হবেন হরিয়ানার অমিত পানঘাল। জিতলে ইতিহাস রচনা করবেন ভারতীয় বক্সার।

মনীশের হার
অমিত পানঘাল জিতলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৬৩ কেজি বিভাগে কিউবার অ্যান্ডি গোমেজের কাছে হেরে যান মনীশ কৌশিক। ৫-০ পয়েন্টে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়। ম্যাচ হারলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতলেন মনীশ কৌশিক।

এই প্রথম একের বেশি পদক
এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোনও প্রতিযোগিতায় একটির বেশির পদক আনতে পারেননি ভারতের পুরুষ বক্সাররা। ২০০৯, ২০১১, ২০১৫, ২০১৭ সালে যথাক্রমে বিজেন্দ্র সিং, বিকাশ কিষা, শিবা থাপা ও গৌরব বিদুরি বিশ্ব মিটে ভারতকে একটি করে পদক এনে দেন। এবারই প্রথম মনীশ কৌশিকের ব্রোঞ্জের পাশাপাশি সোনা বা রূপো ঘরে আনতে চলেছেন অমিত পানঘাল।












Click it and Unblock the Notifications