বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারে ভারতের অমিত ও মনীশ
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের অমিত পাংঘাল ও মণীশ কোশিক। তাঁদের কাছ থেকে পদক আশা করছে দেশের ক্রীড়া মহল।
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ভারতের অমিত পাংঘাল ও মণীশ কোশিক। তাঁদের কাছ থেকে পদক আশা করছে দেশের ক্রীড়া মহল।

অমিতের জয়
৫২ কেজি বিভাগে তুরস্কের বাটুহান কিটফসিকে ৫-০ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতের অমিত পাংঘাল। ২০১৮-র জাকার্তা এশিয়ান গেমসে সোনা জেতেন হরিয়ানার এই বক্সার।

মনীশের জয়
৬৩ কেজি বিভাগে টুর্নামেন্টের চতুর্থ বাছাই মোঙ্গলিয়ার চিনজোরিং বাটারসুখকে ৫-০ পয়েন্টে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতের মণীশ কৌশিক। ২০১৮ কমনওয়েলথ গেমসে ভারতকে রূপো এনে দেন তিনি।

পরের রাউন্ডের প্রতিপক্ষ
প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ভারতের অমিত পাংঘাল বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফিলিপিন্সের কার্লো পালামের মুখোমুখি হবেন। অন্যদিকে মণীশ কৌশিকের প্রতিপক্ষ ব্রাজিলের ওয়ান্ডারসন ডে সিলভা।












Click it and Unblock the Notifications