শেষ হচ্ছে সময়সীমা, প্রার্থীর দৌড়ে এগিয়ে কে? জেনে নিন কুস্তি ফেডারেশনের নির্বাচনের খুঁটিনাটি

কুস্তিগীরদের আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত হয়েছে, কিন্তু ভারতীয় কুস্তি ফেডারেশেনর নির্বাচন কবে হবে? দীর্ঘদিন ধরেই নির্বাচন হয়নি ভারতীয় কুস্তি ফেডারেশনের। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে ফেডারেশনের আবতীয় কাজকর্ম পরিচালনা এবং নির্বাচন করার জন্য।

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে ৪৫ দিনের সময়সীমা নির্ধারন করে দেওয়া হয়েছিল নির্বাচনের জন্য। আগামী ১৭ জুন শেষ হচ্ছে এই সময়সীমার মেয়াদ।গত ৭ মে নির্বাচন হওয়ার নির্ধারিত সূচি ছিল ফেডারেশনের। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সেই নির্বাচন হয়নি।

১

এই প্রেক্ষাপটে কড়া বার্তা দিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা। বিশ্ব কুস্তি সংস্থা বিবৃতিতে আগেই জানানো হয়েছে, 'ভারতীয় কুস্তি ফেডারেশনের পদাধিকারীদের সরিয়ে দেওয়ার পর প্রথমে বলা হয়েছিল, ৪৫ দিনের মধ্যে নির্বাচনের পর নতুন কমিটি গঠন করা হবে। সেই সময়সীমার প্রতি দায়িত্বশীল থাকা উচিত। সেটা করতে না পারলে ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করে দিতে পারে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।'

ফেডারেশন প্রেসিডেন্ট ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুস্তিগিররা। আন্দোলন থামার পরই এবার নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়েছে।ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে ভারতের কুস্তি ফেডারেশনের অবাধ ও সুষ্ঠু নির্বাচন-সহ মোট পাঁচটি দাবি করছেন।

কুস্তিগীররা চাইছেন, কুস্তি ফেডারেশনের মাথায় একজন মহিলাকে বসানো হোক। তারা আরও দাবি জানিয়েছেন, ব্রিজভূষণ শরণ সিং বা তাঁর পরিবারের কোনও সদস্য কুস্তি ফেডারেশনের কোনও পদে আসীন হতে পারবে না।

২

কিন্তু লড়াই ছাড়তে নারাজ ব্রিজভূষণ। নিজে একান্তই প্রতিদ্বন্দ্বীতা করতে না পারলে তাঁর পুত্র করণ সিংকে শীর্ষপদে বসাতে চাইছেন। বর্তমানে উত্তরপ্রদেশ কুস্তি সংস্থার প্রধান ব্রিজ ভূষণ পুত্র। কিন্তু নির্বাচনের এখনও দিনক্ষণই ঘোষণা হয়নি।

এমনকি যে তিন সদস্যের কমিটি তত্ত্বাবধানে নির্বাচন হবে, সেই কমিটির তিন জনের মধ্যে একজনকে এখনও নিয়োগ করেনি আইওসি, অথচ এপ্রিল মাসের শেষে অ্যাড হক কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল ক্রীড়ামন্ত্রক। এমনকি নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারও নিয়োগ করা হয়নি। প্রশ্ন উঠছে আইওসির ভূমিকা নিয়ে।

৩

চার বছর অন্তর ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভার মধ্য দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং কমিটি গঠিত হয়। ভারতীয় কুস্তি ফেডারেশেনর চার নম্বর ধারা অনুসারে রাজ্য সংস্থা এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রতিনিধিরা ভোট দেন নির্বাচনে। পাশাপাশি সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড, রেলওয়ে বোর্ড এবং বিশ্ব কুস্তি সংস্থারও ভোটাধিকার থাকে নির্বাচনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+