করোনার সংক্রমণ ঠেকাত টোকিও অলিম্পিকে মাদক নিয়ে আরও কড়া নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণ ঠেকাত টোকিও অলিম্পিকে মাদক নিয়ে আরও কড়া নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আসন্ন অলিম্পিক ভেন্যুগুলিতে আরও কড়া মাদকবিধি জারি করার কথা ঘোষণা করা হয়েছে। গেমস শুরুর ঠিক আগে আরও একটি জরুরি অবস্থা জারি করার সময় নতুন মাদক আইন বলবৎ করা হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিকে করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় গেমস বন্ধের দাবি টোকিওয় নতুন করে বিক্ষোভে সামিল হয়েছেন নাগরিকরা।

নিয়ম আরও কড়া

নিয়ম আরও কড়া

অলিম্পিক শুরুর আগে করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধি ঠেকাতে গত জুন মাসেই টোকিও এবং সংলগ্ন শহরে মাদক বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ইতিমধ্যে গেমসের সঙ্গে জুড়ে থাকা শহরগুলিতে জরুরি অবস্থা জারি করেছিল জাপান সরকার। একই সঙ্গে মাদক আইনও আরও কড়া করা হয়েছিল। সম্প্রতি জরুরি অবস্থা শিথিল করা হলেও কড়া নিয়ম জারি রয়েছে। তবে মাদক কেনাবেচার ওপর রাশ কিছুটা আলগাও করা হয়েছে। ইতিমধ্যে গেমস ভিলেজে করোনা ভাইরাস ডালপালা মেলতে শুরু করলে ফের আরও কড়া মাদক আইন লাগুর কথা জানানো হয়েছে।

হোটেলগুলিকে বার্তা

হোটেলগুলিকে বার্তা

এতদিন টোকিও অলিম্পিকের সঙ্গে সংযুক্ত শহরগুলিতে প্রকাশ্যে মাদক বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির দিকে তাকিয়ে আরও কড়া হয়েছে সেই নিয়ম। প্রশাসন ও গেমসের আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে শহরের যে যে হোটেলে বিদেশি সাংবাদিক, স্টেক হোল্ডাররা থাকবে, সেখানেও অ্যালকোহল বিক্রি করা যাবে না। নিয়ম আমান্যকারীকে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

ফের আন্দোলন শুরু

ফের আন্দোলন শুরু

করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে অলিম্পিকের মতো মেগা টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি মেনে নিতে পারেনি জাপানের নাগরিক সমাজের একটা গেমস। শুরু থেকেই গেমস বন্ধের দাবিতে সরব হয়েছে। এ নিয়ে গত দুই মাস ধরে প্রতিবাদীদের বিক্ষোভ-আন্দোলনে অস্থির হয়েছে টোকিওর রাস্তা। সেসব কিছুকে পিছনে ফেলে অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে নির্ধারিত সূচি মেনেই। রণে ভঙ্গ না দিয়ে বিক্ষোভ কর্মসূচিও অব্যাহত রাখা হয়েছে। সম্প্র্রতি জাপানের বেশ কয়েকটি অলিম্পিক স্টেডিয়ামের বাইরে প্ল্যাকার্ড, পোস্টার হাতে প্রতিবাদীদের ভিড় করতে দেখা যায়।

করোনা ঠেকাতে উদ্যোগ

করোনা ঠেকাতে উদ্যোগ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দর্শকশূন্য স্টেডিয়ামে টোকিও অলিম্পিকের ইভেন্টগুলি হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ২৩ জুলাই অনুষ্ঠিত হতে চলা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও অতিথি ছাড়া সাধারণ দর্শকের প্রবেশ নিষেধ। ৮ অগাস্ট পর্যন্ত চলবে অলিম্পিক। সমাপ্তি অনুষ্ঠানেও থাকছে একই রকম নিয়ম। প্রতিযোগিতার মেডেল সেরেমনিরও নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+