Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টোকিও অলিম্পিকে কাল অভিযান শুরু ভারতীয় শুটারদের, নজরে অপূর্বী ও এলাভেনিল

৩২তম অলিম্পিকের উদ্বোধন হয়ে গেল আজ। কাল ইভেন্ট থাকায় ভারতীয়দের মার্চ পাস্টে দেখা যায়নি কোনও শুটারকে। গেমসের দ্বিতীয় দিনে ভারতীয় শুটারদের হাত ধরেই প্রথম পদক আসার প্রত্যাশা করছে গোটা দেশ।

নজরে অপূর্বী ও এলাভেনিল

নজরে অপূর্বী ও এলাভেনিল

বিশ্বের ১ নম্বর শুটার এলাভেনিল ভালারিভান। ভারতীয় সময় ভোর ৫টায় তিনি ও অপূর্বী চান্ডেলা নামবেন ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে। ০.১৭৭ ইঞ্চি ক্যালিবারের রাইফেল থেকে ৭৫ মিনিটে ৬০টি শট মারতে হয় শুটারদের। ১০.৯-কে পারফেক্ট শট ধরা হয়। অপূর্বী ও এলাভেনিলের বড় প্রতিপক্ষ হতে চলেছেন রাশিয়ান ইউলিয়া কারিমোভা, যিনি ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে অলিম্পিক ইভেন্টে গতবারের চ্যাম্পিয়ন এবং চাইনিজ তাইপের বিশ্বের চার নম্বর শুটার লিন ইং-শিন। ৪৯ জন শুটারের মধ্যে তাঁরা নিশ্চিতভাবেই ফাইনালে জায়গা পাকা করা নিশ্চিত করে ফেলতে চাইবেন। এই বিভাগের ফাইনাল শুরু ভারতীয় সময় সকাল ৭টা ১৫ মিনিট থেকে।

শুটিংয়ের নিয়মকানুন

শুটিংয়ের নিয়মকানুন

সাধারণভাবে ৬৫৪-র মধ্যে ৬৩০ স্কোর করলেই ফাইনালে অংশগ্রহণের ছাড়পত্র মেলে। সেই নিরিখে ওয়ার্ল্ড কম্পিটিশনে অপূর্বীর সেরা স্কোর ৬৩৩ এবং এলাভেনিলের ৬৩২.৭। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে ২৫২.৯ স্কোর করে বিশ্বরেকর্ড নিজের দখলে রেখেছেন অপূর্বী। ফলে তাঁর ও এলাভেনিলকে নিয়ে ভারতের পদক জয়ের প্রত্যাশা ভালোই রয়েছে। ফাইনালে থাকে ২৪টি শট। ১২টি শটের পর আটটি দল বেছে নেওয়া হবে। এরপর দুই শট অন্তর একজন করে শুটার বাদ যেতে থাকবেন। ২৩ ও ২৪তম সিঙ্গল শটের মাধ্যমে নির্ধারিত হবেন বিজয়ী।

সৌরভ ও অভিষেক লক্ষ্যভেদের অপেক্ষায়

সৌরভ ও অভিষেক লক্ষ্যভেদের অপেক্ষায়

১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফায়ারে দেখা যাবে সৌরভ চৌধুরী ও অভিষেক ভার্মাকে। গত তিন বছরে এই দুজন এয়ার পিস্তলে বিশ্বের সেরা দুই শুটার। তবে অলিম্পিকে তাঁদেরও কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তাঁরা নামবেন ১০ মিটার এয়ার পিস্তলে। এই ইভেন্ট-সহ চারবারের অলিম্পিক চ্যাম্পিয়ন তথা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কোরিয়ান জং-হো জিন ছাড়াও ভারতীয় শুটারদের মোকাবিলা করতে হবে বেজিং অলিম্পিক চ্যাম্পিয়ন চিনের পাং ওয়েই, রিও অলিম্পিকে ব্যৃাপিড ফায়ার পিস্তল চ্যাম্পিয়ন জার্মানির ক্রিশ্চিয়ান রিৎজ, রিও অলিম্পিকে এই বিভাগে গতবারের চ্যাম্পিয়ন ভিয়েতনামের হোয়াং জুয়ান ভিন-সহ বিশ্ব ক্রমতালিকায় প্রথম সারির শুটারদের চ্যালেঞ্জ। বিশ্বমানের প্রতিযোগিতার ফাইনালে ওঠার জন্য ৫৮০ স্কোরকে নিরাপদ ধরা হয়। এয়ার রাইফেলের নিয়মেই এগোতে থাকবে এই ইভেন্ট। সৌরভ-অভিষেকের কোয়ালিফিকেশন রাউন্ড শুরু ভারতীয় সময় সকাল সাড়ে ৯টায়। ফাইনাল বেলা ১২টায়।

আত্মবিশ্বাসী ভারতীয় শিবির

আত্মবিশ্বাসী ভারতীয় শিবির

অভিযান শুরুর আগে আজ দিনভর প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন ভারতীয় শুটাররা। ন্যাশনাল রাইফেল কোচ দীপালি দেশপাণ্ডে জানিয়েছেন, অপূর্বী-এলাভেনিল পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পেয়েছেন এবং তাঁরা ভালো করবেন বলেই আশা করা হচ্ছে। পিস্তল কোচ রোনক পণ্ডিতের কথায়, আজও ঘণ্টাখানেক অনুশীলন করেছেন ভারতীয় শুটাররা প্রত্যেকেই। সকলে ছন্দেই রয়েছেন। সকলেই মুখিয়ে রয়েছেন প্রতিযোগিতা শুরুর জন্য। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা বিশেষভাবে অপেক্ষায় থাকবেন আসাকা শুটিং রেঞ্জ থেকেই এবারের অলিম্পিকে ভারতের প্রথম পদক নিশ্চিত হওয়ার দিকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+