স্পেন থেকে প্যারিস পৌঁছলেন লিওনেল মেসি, পিএসজির সঙ্গে কত বছরের চুক্তি?

স্পেন থেকে প্যারিস পৌঁছলেন লিওনেল মেসি, পিএসজির সঙ্গে কত বছরের চুক্তি?

স্পেন ছেড়ে প্যারিসেই পৌঁছলেন লিওনেল মেসি। বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট-জার্মেইনেই সই করলেন আর্জেন্তাইন তারকা। 'প্যারিস' লেখা টি-শার্টে কাঁপালেন ফ্রান্সের রাজধানী। 'মেসি... মেসি' রবে কাঁপল দিগ্বিদিক। তারই মধ্যে নতুন ক্লাবের সঙ্গে দুই বছরের চুুক্তি হল আর্জেন্তাইন তারকার। উল্লেখ্য গত রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে বার্সেলোনা ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন মেসি। এবার তিনি ফ্রান্সের ক্লাবেই যে যোগ দেবেন, সেই জল্পনাও চলছিল বেশকিছু দিন ধরে। তার সত্যতা নাকি স্বীকার করেছেন মেসির এজেন্ট তথা বাবা জর্জ।

প্যারিসে মেসি

প্যারিসে মেসি

ফ্রান্সের লিগ ওয়ান ফুটবল টুর্নামেন্টের দাপুটে দল পিএসজি-তেই সই করছেন লিওনেল মেসি। নেইমার, এমবাপেদের ক্লাবের সঙ্গে আর্জেন্তাইন তারকার প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি হতে চলেছে বলে জানানো হয়েছে। যদিও পরে পিএসজি মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে বলেও জানানো হয়েছে। অর্থাৎ সে অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবে ফুটবল খেলতে দেখা যেতে পারে ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে। তিনি প্রতি বছর ফরাসি ক্লাব থেকে ৩৫ মিলিয়ন ইউরো বা ৩০৫ কোটি টাকারও বেশি উপার্জন করবেন বলেও জানানো হয়েছে।

মুখ খোলেন মেসির বাবা

মুখ খোলেন মেসির বাবা

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের বন্ধন ছিন্ন করা লিওনেল মেসি যে প্যারিস সেইন্ট-জার্মেইনে সই করতে চলেছেন, সেই খবরের সত্যতা নাকি স্বীকার করে নেন তারকা ফুটবলারের এজেন্ট তথা তাঁর বাবা জর্জ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ফরাসি ফুটবল ক্লাবের সঙ্গে বেশকিছু দিন ধরে এ ব্যাপারে আলাপ আলোচনা চলছিল মেসির বাবা ও তাঁর আইনজীবীর। প্যারিস সাঁ-জাঁ ছাড়াও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসি প্রাক্তন বার্সা তারকাকে সই করাতে চেয়েছিল বলে শোনা যাচ্ছিল। যদিও পিএসজি ছাড়া বিশ্বের অন্য কোনও দল মেসিকে চুক্তিপত্রের কাগজ পাঠায়নি বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে। পরে সে কথা নিজেও স্বীকার করে নিয়েছিলেন এলএম টেন।

বিমাবন্দরে উন্মাদনা

বিমাবন্দরে উন্মাদনা

প্রথমে শোনা গিয়েছিল পিএসজি-র সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে সোমবার প্যারিসে পা রাখবেন লিওনেল মেসি। সেই মতো বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন পিএসজি ফ্যানরা। তাঁদের প্রত্যেককেই হতাশ করেছিলেন এলএম টেন। তবে মঙ্গলবার তাঁর প্যারিসে পৌঁছে সবার আশা পূরণ করেন এলএম টেন। 'This is Paris' লেখা টি-শার্ট পরে তিনি ফুটবল ফ্যানদের আপ্লুত করেন। মেসি... মেসি... রবে অস্থির হয় দিগ্বিদিক।

ফের নেইমার-মেসি যুগলবন্দি

ফের নেইমার-মেসি যুগলবন্দি

একটা সময় বার্সেলোনায় লিওনেল মেসি ও নেইমারের যুগলবন্দি দেখেছিল ফুটবল বিশ্ব। ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে এসেছিলেন ব্রাজিলিয় তারকা। তারও চার বছর পর মেসিও যে প্যারিসে গিয়েই পৌঁছবেন, তা কে জানত। নব কলেবরে সেই মেসি-নেইমার জুটিরই সফলতা দেখার অপেক্ষায় বিশ্ব।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+