Tokyo Paralympics: তালিবান-শাসনে দুই আফগান প্যারা-অ্যাথলিটকে নিয়ে দুশ্চিন্তা কাটল
আফগানিস্তান তালিবানরা দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত। খেলাধুলোর ভবিষ্যৎ কী হবে তা নিয়েও রয়েছে চিন্তা। তালিবানরা আফগানিস্তান দখলের পরই দেশের নাম বদলে করেছে আফগানিস্তান ইসলামি আমিরাত। দেশজুড়ে সঙ্কটের মধ্যে দুই প্যারা অ্যাথলিট সরে দাঁড়াতে বাধ্য হন টোকিও প্যারালিম্পিক্স থেকে। অবশেষে তাঁদের নিয়ে দুশ্চিন্তাও কাটল।

ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটির তরফে জানানো হয়েছে, ওই দুই অ্যাথলিটকে আফগানিস্তান থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের কোথায় রাখা হয়েছে সে সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি। দুই তাইকোন্ডো খেলোয়াড় জাকিয়া খুদাদাদি ও হোসেন রসৌলির টোকিও প্যারালিম্পিক্সে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু দেশের দখল তালিবানদের হাতে যেতে যে অশান্তি, সংঘর্ষ ও তার জেরে সঙ্কট তৈরি হয় তাতে এই দুই প্যারা অ্যাথলিটের টোকিও যাওয়ার স্বপ্ন চুরমার হয়ে যায়। বলা যায়, তীরে এসে তরী ডোবে। এবারের গেমস শুরুর আগেই আইপিসি জানিয়ে দেয়, আফগান অ্যাথলিটরা প্যারালিম্পিক গেমসে অংশ নিতে পারবেন না। তবে সেই দেশের পাশে থাকার বার্তা দিতেই মার্চ পাস্টে আফগানিস্তানের পতাকা রাখার সিদ্ধান্ত হয়।
Not here, but not forgotten.
— C4 Paralympics (@C4Paralympics) August 24, 2021
The International Paralympic Committee parade the Afghanistan flag to send a message of solidarity and peace 🇦🇫#Tokyo2020 #C4Paralympics pic.twitter.com/CBb2HhfX2S
ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি এই দুই প্যারা অ্যাথলিটকে নিরাপদে আফগানিস্তান থেকে সরানোর দাবি করার পর প্রশ্ন উঠেছে তাহলে কি তাঁরা টোকিও প্যারালিম্পিক গেমসে নামতে পারবেন? সেই প্রশ্নের অবশ্য এখনও নিশ্চিত উত্তর মেলেনি। আইপিসি-র মুখপাত্র ক্রেগ স্পেন্স বলেছেন, পরিস্থিতি কিছু বদলায়নি। সংহতির বার্তা দিতেই প্যারালিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে কোনও ক্রীড়াবিদ না থাকা সত্ত্বেও আফগানিস্তানের জাতীয় পতাকা মার্চ পাস্টে রাখা হয়েছিল। আফগান প্যারা অ্যাথলিটদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই দেশ থেকে। কোথায় তাঁরা রয়েছেন সেটাও আমরা জানি।
উল্লেখ্য, তালিবানরা আফগানিস্তান দখল করতেই কাবুল বিমানবন্দর থেকে আন্তর্জাতিক-সহ সমস্ত বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ রয়েছে। ফলে কাবুল থেকে কোনও বিমান না থাকায় টোকিও পৌঁছানো অসম্ভব ছিল জাকিয়া ও রসৌলির পক্ষে। আইপিসি মুখপাত্র স্পেন্স বলেন, তাঁদের খেলার বিষয়ে এখনই আমরা ফোকাস করতে চাইছি না। তাঁরা যাতে সুস্থ ও ভালোভাবে থাকতে পারেন সেটাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেটা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলা হচ্ছে। সবচেয়ে বড় কথা দুজনেই নিরাপদে রয়েছেন।
Feeling nervous yet, @adamhillscomedy? 😉#Tokyo2020 #C4Paralympics pic.twitter.com/UAhhCTjFQp
— C4 Paralympics (@C4Paralympics) August 26, 2021
এদিকে, এবারের প্যারালিম্পিক গেমসে এখনও অবধি ভারত একটিও পদক জিততে পারেনি। আটটি সোনা, পাঁচটি রুপো ও ১০টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে চিন। গ্রেট ব্রিটেন রয়েছে দ্বিতীয় স্থানে। রাশিয়া প্যারালিম্পিক কমিটি তৃতীয়, অস্ট্রেলিয়া চতুর্থ ও নেদারল্যান্ডস পঞ্চম স্থানে রয়েছে। গ্রেট ব্রিটেন, আরপিসি ও অস্ট্রেলিয়া ৬টি করে সোনা জিতেছে। গ্রেট ব্রিটেন ও আরপিসি-র মোট পদকের সংখ্যা ১৭ হলেও আটটি রুপো জেতায় গ্রেট ব্রিটেন দ্বিতীয় স্থানে রয়েছে।












Click it and Unblock the Notifications