Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করোনার কবলে ভারতের তারকা স্প্রিন্টার হিমা দাস, এখন কেমন আছেন?

ট্র্যাকে কামব্যাকের প্রক্রিয়ায় ফের ধাক্কা খেলেন ভারতের তারকা স্প্রিন্টার হিমা দাস। টোকিও অলিম্পিকে যেতে পারেননি। মাসখানেকের মধ্যেই শুরু হবে জাতীয় শিবির। তারই প্রস্তুতি নিচ্ছিলেন হিমা দাস। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ট্র্যাকে নামার আগেই এবার করোনার কবলে পড়লেন হিমা। তিনি এখন রয়েছেন আইসোলেশনে।

করোনার কবলে তারকা স্প্রিন্টার হিমা দাস

সম্প্রতি পাতিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পোর্ট বা এনআইএসে গিয়েছেন হিমা। আজই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছে। হিমা জানিয়েছেন, আমার করোনা সংক্রমণ ধরা পড়েছে। তবে আমার অবস্থা স্থিতিশীলই রয়েছে। বর্তমানে আইসোলেশনে রয়েছি। যে সময়টা আমাকে বিশ্রামে থাকতে হচ্ছে তাকে পুরো কাজে লাগিয়ে আগের থেকেও আরও ভালো অবস্থায় ট্র্যাকে ফিরব। একইসঙ্গে সকলকে মাস্ক পরে নিরাপদ থাকার আহ্বানও হিমা জানিয়েছেন তাঁর টুইটের মাধ্যমে।

জানা গিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর বিশ্রাম নিয়ে ১০ অক্টোবর পাতিয়ালার এনআইএসে পৌঁছান হিমা। ৮ ও ৯ অক্টোবর তিনি গুয়াহাটিতে ছিলেন। তখনই শরীর কিছুটা খারাপ লাগলেও খুব একটা গুরুত্ব দেননি। তিনি যে করোনার কবলে পড়েছেন সেটাও বোঝা যাচ্ছিল না। পাতিয়ালায় বাধ্যতামূলক করোনা পরীক্ষার সময়ই তাঁর কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। হ্যামস্ট্রিংয়ের চোট থাকা সত্ত্বেও হিমা চিকিৎসকদের নির্দেশ উপেক্ষা করে জুনে ইন্টার-স্টেট চ্যাম্পিয়নশিপে অংশ নেন, তবে ষষ্ঠ স্থান অধিকার করেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়। ৪০০ মিটারের চিফ কোচ গালিনা বুখারিনা জানিয়েছেন, হিমা এখন কঠোর অনুশীলন করে কমনওয়েলথ ও এশিয়ান গেমসের জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছেন। চেনা ছন্দে ফিরতে তিনি মরিয়া। কিন্তু সেই প্রয়াসই ফের ধাক্কা খেল তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ার ফলে।

করোনার কবলে তারকা স্প্রিন্টার হিমা দাস

টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য ২০০ মিটারে যোগ্যতামান ছিল ২২.৮০ সেকেন্ড। হিমা গত মার্চে ফেডারেশন কাপে সময় নিয়েছিলেন ২৩.২১ সেকেন্ড। এরপর হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আর অলিম্পিকের যোগ্যতা অর্জনের ইভেন্টে নামতে পারেননি তিনি। ফলে টোকিও অলিম্পিকের টিকিট অধরাই থেকে গিয়েছিল হিমার কাছে। ২০১৮ সালের অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫১.৪৬ সেকেন্ড সময় করে ৪০০ মিটার ইভেন্টের খেতাব জিতে চমক দেখিয়েছিলেন হিমা দাস। প্রথম ভারতীয় স্প্রিন্টার হিসেবে তিনি জিতেছিলেন বিশ্ব খেতাব। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে হিমা মহিলাদের এবং মিক্সড, এই দুই বিভাগের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটারে সোনা জেতেন। মহিলাদের ৪০০ মিটার দৌড়ে জেতেন রুপো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+