Paris Olympic: শুটিংয়ে পদকের আশা বিন্দ্রার, বোপান্নার সাফল্য নিয়ে কী বললেন লিয়েন্ডার?
আসছে অলিম্পিক, আগামী কয়েক মাস পর প্যারিসে বসবে অলিম্পিকের। টোকিওর সাফল্যের পর ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে বেড়েছে প্রত্যাশার পারদ।অলিম্পিকে বাড়বে ভারতের পদক সংখ্যা আশাবাদী লিয়েন্ডার পেজ থেকে অভিনব বিন্দ্রা।
বৃহস্পতিবার একটি স্পোর্টস কনক্লেভে যোগ দিতে কলকাতাতে আসেন লিয়েন্ডার ও অভিনব। এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লি বলেন, আমি অত্যন্ত আশাবাদী যে এবার আমাদের পদক সংখ্যা বাড়বে। ভারতীয় অ্যাথলিটরা যে পারফরম্যান্স করেছে সাম্প্রতিক কালে তার ফলে ওদের থেকে প্রত্যাশা বেড়ে গিয়েছে।

প্যারিস অলিম্পিকে বাড়বে ভারতের পদক সংখ্যা তার স্পষ্ট তুই জানিয়ে দিলেন ২০০৮ সালে অলিম্পিকে সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রা।
তাঁর কথায়, টোকিওর থেকে প্যারিসে আমাদের পদক সংখ্যা বাড়বে, আমি আশাবাদী আমাদের শুটিং দল এবার পদক নিয়ে আসতে পারবে। আমরা অলিম্পিকে ক্রমশ উন্নতি করছি।
রোহান বোপান্নার সাফল্যে উচ্ছসিত লিয়েন্ডার। লি বলেন, একটা দারুণ সাফল্য ভারতীয় টেনিসের জন্য গ্র্যান্ডস্ল্যাম জেতা যে কোনও টেনিস খেলোয়াড়ের জন্যই গর্বের বিষয় । রোহন এক অসামান্য কৃতিত্বের অধিকারী। লোকসভা ভোটের আগে রাজনৈতিক বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ লিয়েন্ডার। রাজনীতি নিয়ে কৌশলী ভারতীয় টেনিস তারকা।
এই অনুষ্ঠানে সাচী গ্রুপের সঙ্গে জোট বাঁধলেন লিয়েন্ডার। নতুন প্রতিভা তুলে আনতে উদ্যোগী হয়েছে এই বেসরকারি সংস্থাটি। নতুন প্রতিভা তুলে আনতে উদ্যোগী লিয়েন্ডার।
লি বলেন , বিদেশে বেসরকারি সংস্থা গুলি থেকে খেলাধুলার বিষয়ে আগ্রহ প্রকাশ করে এবং খেলাধুলার উন্নতিতে বিনিয়োগ করে এই দেশেও এই ধরনের উদ্যোগ আরো বেশি চালু হওয়া প্রয়োজন যাতে প্রতিটি বেসরকারি সংস্থাই খেলাধুলাকে অগ্রাধিকার দেয়। অনেক দিন পর কলকাতায় এসে নস্টালজিক লিয়েন্ডার।












Click it and Unblock the Notifications