Dronacharya Award: ক্রীড়াবিদদের সাফল্যের নেপথ্যের কারিগর, পাঁচ কোচ পেলেন দ্রোণাচার্য সম্মান
ক্রীড়াবিদদের সাফল্যের নেপথ্যে থাকেন কোচেরা। তাঁরা ক্রীড়াদের তৈরি করেন। কিন্ত থেকে যান নেপথ্যের কাগিগড় হিসেবেই। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অপরিসীম অবদানের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোচদের। এবার এই ঐতিহ্যশালী পুরস্কার পেলেন ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ৫ কোচ।
শুক্রবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল অবদানের জন্য সুরেশ রানা, দীপালি দেশপাণ্ডে, সন্দীপ সাঙ্গওয়ান, এস মুরলিধরণ এবং আর্মান্দো কোলাসোকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হল। এরমধ্যে সুরেশ রানা, দীপালি দেশপাণ্ডে, সন্দীপ সাঙ্গওয়ান নিয়মিত বিভাগে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন। এস মুরলিধরণ এবং আর্মান্দো কোলাসোকে জীবনকৃতি সম্মানের অংশ হিসেবে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়েছে। প্রত্যেকের হাতে পুরস্কার ও সম্মান প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভারতীয় শ্যুটিংয়ে উজ্জ্বল অবদান আছে দীপালি দেশপাণ্ডের। তঁার ছাত্রদের মধ্যে রয়েছেন স্বপ্নিল কুশালে, অর্জুন বাবুতা, কৌর শর্মা। প্রত্যেকেই অলিম্পিক্স বা এশিয়াডে পদক জিতেছেন। হকির কোচিংয়ে উজ্জ্বল অবদান আছে সন্দীপ সাঙ্গওয়ানের। ২০২১ এবং ২০২৪ সালের অলিম্পিক্সে পদকজয়ী দলের একাধিক হকি খেলোয়ার তাঁর হাতে তৈরি।
ভারতীয় ফুটবল কোচিংয়ে উজ্জ্বলতম নাম আর্মান্দো কোলাসো। ডেম্পোকে পাঁচবার আই লিগ চ্যাম্পিয়ন করেন। ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডেম্পোর কোচ ছিলেন। । এরপর দু'বছর ইস্টবেঙ্গলে কোচিং করান। ২০১৫-১৬ সাল পর্যন্ত ভারতের সেরা দলগুলোতে কোচিং করান। ক্লাব ফুটবল আর্মান্দোর কোচিংয়ে রয়েছে দারুন সাফল্য। অবশেষে সেই সাফল্যের স্বীকৃতি পেলেন এই গোয়ান কোচ।
সুনীল ছেত্রীকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রেও সম্মানিত করা হয়। ছেত্রী ছাড়াও তিনি মহেশ গাওলি, ক্লাইম্যাক্স লরেন্স, আনোয়ার আলি, অ্যান্টনি পেরেইরা এবং সমীর নায়েকের মতো বেশ কয়েকজন খেলোয়াড়কে প্রশিক্ষণ দিয়েছেন।
ব্যাডমিন্টনে প্লেয়ার তৈরির কারিগর এস মুরলীধরণ। তাঁর কোচিংয়ে বিমল কুমার, মধুমিতা বিস্তের মতো শাটলাররা উঠে এসেছেন। এই খেলোয়াড়রা এশিয়ান গেমস ১৯৮২, কমনওয়েলথ গেমস ১৯৯৮, ফ্রেঞ্চ ওপেন - ব্যাডমিন্টন ১৯৮৩ এবং ১৯৮৪এবং ওয়েলশ ওপেন - ব্যাডমিন্টন ১৯৮৮ এ পদক জিতেছিল। এই দুই জন জীবন কৃতির অংশ হিসেবে দ্রোণাচার্য পেলেন।












Click it and Unblock the Notifications