সিডিন টেস্ট ড্র ভারতের , ২-০ তে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
সিডনি, ১০ জানুয়ারি : সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচে ড্র করে সিরিজ খোয়ালো ভারত। ২-০ পয়েন্টে সিরিজ ঝুলিতে পুরল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার দাঁড় করানো ৩৪৯ রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে নামে ভারত। শুরুটা ভাল করলেও চা-বিরতির আগেই ভারতীয় ব্যটসম্যানদের একের পর এক নাটুকে পতন খেলার ভাগ্য ড্রয়ের দিকে নিয়ে যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে ৮৯.৫ ওভারে ২৫২ রানেই থামে ভারত।

চায়ের বিরতির আগে পর্যন্ত ভারত ২ উইকেট খুইয়ে ১৬০ রান করেছিল। জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ ওভারে ১৮৯ রান। সেই সময় মনে হচ্ছিল হয়তো ভারত এই টেস্ট ম্যাচটি জয়েক পথেই এগোচ্ছে। কিন্তু মুরলী বিজয় (৮০ রান), ফর্মে থাকা অধিনায়ক বিরাট কোহলি (৪৬ রান), সুরেশ রায়না (০) আউট হওয়ার পরই সে আশা ক্ষীণ হতে শুরু করে। এরপর ঋদ্ধিমান সাহা (০), আর আশ্বিন (১)-এর আউট হওয়া এই ইঙ্গিত স্পষ্ট করে দেয় যে ভারতের জয় এবারও অধরা রইল।
স্কোরকার্ড দেখুন এখানে ক্লিক করে
কিন্তু এর পরেও অজিঙ্কে রাহানে (৩৮ নট আউট) এবম ভুবনেশ্বর কুমারের (২০ নট আউট) ১২ ওভার টিকে থাকাটা সত্যিই প্রশংসনীয়।
ম্যাচ ও সিরিজের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়র স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার দিক থেকে বলে সাফল্য পেয়েছেন জোস হ্যাজেলউড (২/৩১), সাইকেল স্টার্ক (২/৩৬) এবং অফস্পিনার নাথান লিয়ন (২/১১০)।












Click it and Unblock the Notifications