ইউক্রেনে হামলার জের, মস্কো নয়, দাবা অলিম্পিয়াড আয়োজনের দায়িত্ব পেল ভারতের এই শহর

ইউক্রেনে হামলার জের, মস্কো নয়, দাবা অলিম্পিয়াড আয়োজনের দায়িত্ব পেল ভারতের এই শহর

বিশ্ব দাবা অলিম্পিয়াড আয়োজনের দায়িত্ব পেল চেন্নাই। প্রাথমিক ভাবে এই প্রতিযোগীতা হওয়ার কথা ছিল মস্কোয়। কিন্তু ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন এবং বিনা প্ররোচনায় আক্রমণ চালানোর কারণে সেই দেশকে বিশ্ব দাবার অন্যতম সেরা প্রতিযোগীতা আয়োজনের থেকে বঞ্জিত করল বিশ্ব দাবা ফেডারেশন।

ইউক্রেনে হামলার জের, মস্কো নয়, দাবা অলিম্পিয়াড আয়োজনের দায়িত্ব পেল ভারতের এই শহর

মস্কোকে ফিডে এই মেগা ইভেন্ট আয়োজনের দায়িত্ব থেকে বাদ দেওয়ার পর ওই রাতেই প্রতিযোগীতা আয়োজনের ইচ্ছা প্রকাশ করে বিড জমা করে চেন্নাই। দক্ষিণের এই রাজ্যের আবেদন গৃহীত হয়েছে। ভারতীয় দাবা সংস্থা জানিয়েছে চেন্নাইয়ে হবে এই প্রতিযোগীতা।

ভারতে দাবার সর্বোচ্চ সংস্থার তরফ থেকে টুইট করে জানানো হয়, 'ভারতীয় দাবা সংস্থার স্বপ্ন সত্যি হয়েছে। ২০২২ সালে ৪৪ তম দাবা অলিম্পিয়াড হতে চলেছে ভারতের চেন্নাই শহরে।'

চলতি বছর ২৬ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত রাশিয়ায় দাবা অলিম্পিয়াড হওয়ার কথা ছিল। তবে ভ্লাদিমির পুতিনের দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরে বিশ্ব দাবা সংস্থা দাবা অলিম্পিয়াড-সহ সব দাবা প্রতিযোগিতা রাশিয়া থেকে সরিয়ে দেয়। নির্ধারিত সময়েই ভারতে হবে সেই প্রতিযোগিতা।

ফিডার পক্ষ থেকে জানানো হয়েছে, কবে থেকে এই ইভেন্ট শুরু হবে এবং কত দিন চলবে তা জানানো হবে কিছু দিনের মধ্যেই। জুলাই এবং অগস্টে আয়োজিত হবে অলিম্পিয়াড। পাশাপাশি তারা এ-ও জানিয়েছে, পূর্ব নির্ধারিত দিনের থেকে খুব বেশি ব্যবধানে প্রতিযোগীতা আয়োজন করা হবে না। আগে এই প্রতিযোগীতা শুরু হওয়ার কথা ছিল ২৬ জুলাই থেকে। প্রতিযোগীতার শেষ দিনটি ধার্য্য করা হয়েছিল ৮ অগস্ট। দাবা অলিম্পিয়াড আয়োজনের দায়িত্ব পেয়ে খুশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তিনি জানিয়েছেন, ভারতের দাবার রাজধানীতে দাবা অলিম্পিয়াড হবে। এটি তামিলনাড়ুর জন্য খুবই গর্বের বিষয়। বিশ্বের দাবার দুনিয়ার সেরা তারকাদের চেন্নাই স্বাগত জানাচ্ছে।'

এই প্রথমবার দাবা অলিম্পিয়ড আয়োজন হতে চলেছে ভারতে। সর্ব ভারতীয় দাবা ফেডারেশনের সচিব বলেছেন, "আমাদের কাছে বিরাট মুহূর্ত এটা। খুব তাড়াতাড়ি সমস্তটা ঘটেছে। আমরা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করেছিলাম এবং পাঁচ মিনিটের মধ্যেই তিনি রাজি হয়ে যান।"

২০১৮ সালে ওভার দ্য বোর্ড অলিম্পিয়ড শেষ বার আয়োজিত হয়েছিল জর্জিয়ার বাতুমি শহরে। ২০২০ অলিম্পিয়ড আয়োজনের দায়িত্ব পেয়েছিল মিন্সক। কিন্তু বেলারুসে রাজনৈতিক অস্থিরতার কারণে তাঁরা এই মহা প্রতিযোগীতা আয়োজন থেকে নাম প্রত্যাহার করে নেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+