Khel Ratna Award: উজ্জ্বল পারফরম্যান্সের স্বীকৃতি, খেলরত্ন পুরস্কার পেলেন মনু, গুকেশসহ চার ক্রীড়াবিদ
ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ সম্নান মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার পেলেন মনু ভাকের, ডি গুকেশসহ চারজন ক্রীড়াবিদ। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল পারফরম্যান্স করা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার প্রদান করা হল।
অলিম্পিক্সে জোড়াজয়ী ভারতীয় তারকা শুটার মনু ভাকের এবং দাবার বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন। এর পাশাপাশি আরও দুই ক্রীড়াবিদও দেশের সর্বোচ্চ খেল সম্মান পেয়েছেন । মনু এবং গুকেশের পাশাপাশি, ভারত হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলেট হাই জাম্পার প্রবীণ কুমারও দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেয়েছেন।

#WATCH | President Droupadi Murmu confers Major Dhyan Chand Khel Ratna Award, 2024 on Olympic medallist shooter at Rashtrapati Bhavan
— ANI (@ANI) January 17, 2025
(Source: President of India's Twitter handle) pic.twitter.com/pYHeBNrucl
১৮ বছর বয়সি ডোম্মারাজু গুকেশ গত মাসেই চিনের ডিং লিরেনকে হারিয়ে এবং সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করেন। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় দাবাড়ু হিসেবে গুকেশ এই কৃতিত্ব অর্জন করেছেন। । হকি অধিনায়ক হরমনপ্রীত ভারতকে টোকিও অলিম্পিক এবং প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদক জয় করেছেন। যেখানে প্রবীণ টোকিও গেমস এবং প্যারিস প্যারালিম্পিক্স গেমসে যথাক্রমে রৌপ্য এবং স্বর্ণ জিতেছেন। যেখানে এই চারজন সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেয়েছেন, এর পাশাপাশি জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
শুক্রবার রাষ্ট্রপতি ভবনে এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলরত্ন পুরস্কার প্রাপকদের ২৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে। যদিও মনু ভাকেরের এই পুরস্কার পাওয়া নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছিল।
তিনি অভিমান করে লেখেন, খেলরত্ন পুরস্কারের জন্য আমার মনোনয়নের জন্য চলমান সমস্যা সম্পর্কে-আমি বলতে চাই যে, একজন ক্রীড়াবিদ হিসেবে আমার ভূমিকা আমার দেশের জন্য খেলা এবং পারফর্ম করা। পুরস্কার এবং স্বীকৃতি আমাকে অনুপ্রাণিত করে কিন্তু আমার লক্ষ্য নয়। আমার মনে হয় মনোনয়নের জন্য আবেদন করার সময় আমার তরফ থেকেও কোনও খামতি হয়ে থাকতে পারে।
পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মনুর নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। শেষ পর্যন্ত নতুন বছরের শুরুতেই মনু ভাকেরের নাম ফাইনাল হয়ে যায়।












Click it and Unblock the Notifications