২০২৮ অলিম্পিক্সেই রাজি হল লস অ্যাঞ্জেলেস, কে পেল ২০২৪-এর দায়িত্ব

২০২৪ সাল প্যারিসের জন্য ছেড়ে দিয়ে ২০২৮ অলিম্পিক্সের আয়োজনের দায়িত্ব নিল লস অ্যাঞ্জেলেস ।

প্যারিসকে জায়গা ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত ২০২৮ অলিম্পিক্সের আয়োজক হচ্ছে লস অ্যাঞ্জেলেস। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি। তার আগে ২০২৪ অলিম্পিক্সের আয়োজনের দায়িত্ব দেওয়া হল প্যারিসকেই।

২০২৮ অলিম্পিক্সেই রাজি হল লস অ্যাঞ্জেলেস, কে পেল ২০২৪-এর দায়িত্ব

২০২০ সালে টোকিও-র পর ২০২৪ অলিম্পিক গেমসের আয়োজক শহর হওয়ার দাবি জানিয়েছিল প্যারিস ও লস অ্যাঞ্জেলেস।দুই তরফ থেকেই চাপ ক্রমশ বাড়তে থাকায়, দুটি অলিম্পিক দুটি শহরকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০২৪ অলিম্পিক তাই প্যারিস এবং ২০২৮অলিম্পিক লস অ্যাঞ্জেলসকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্য কোনও শহর অলিম্পিক আয়োজনের জন্য বিড না করায় এই সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে। গতমাসের আই ও সি-র কার্যকরি সমিতির প্রায় একশোজন সদস্য এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। সেপ্টেম্বর মাসে লিমায় বার্ষিক সভায় সরকারিভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

১৯২৪ সালে প্যারিসে অলিম্পিক গেমসের আয়োজন হয়েছিল। তারই শতবর্ষ উদযাপনে ২০২৪ সালেও অলিম্পিক প্যারিসেই করার আয়োজন করার দাবি জানানো হয়েছিল। ১৯২৪ সালের আগে ১৯০০ সালেও প্যারিস পেয়েছিল অলিম্পিক্সের দায়িত্ব। অপরদিকে ২০২৮ সালেও তৃতীয়বার অলিম্পিক্স অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের। এর আগে ১৯৩২ ও ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক গেমস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+