পুনর্ব্যবহার যোগ্য ধাতু দিয়ে তৈরি অলিম্পিকের মেডেল, ৬২ লক্ষ ইলেকট্রনিক ডিভাইস দিলেন জাপানিরা
পুনর্ব্যবহার যোগ্য ধাতু দিয়ে তৈরি অলিম্পিকের মেডেল। ৬২ লক্ষ ইলেকট্রনিক ডিভাইস দিলেন জাপানিরা।
এক বছর আগে ২০২০ টোকিও অলিম্পিকের মেডেল প্রকাশ্যে আনল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসি। একই সঙ্গে 'দ্য গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ'-র উদ্বোধনী অনুষ্ঠানের সামগ্রিক রূপরেখাও স্পষ্ট করে তারা। জানায়, ২৪ জুলাই জাপানের রাজধানী শহরে অলিম্পিকের উদ্বোধনে উপস্থিত থাকবেন আইওসি-র প্রেসিডেন্ট থমাস বাচ। থাকবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

টেকোনোলজির স্বর্গরাষ্ট্র হিসেবে পরিচিত জাপানের রাজধানী টোকিও-তে আয়োজিত হতে চলা অলিম্পিকে যে অন্য কিছু হবে, তা আশা করেছিল বিশ্ব। কিন্তু তা যে এতটা ক্রিয়েটিভ হবে, তা হয়তো কেউ আঁচ করেননি। জানা গেছে, বিভিন্ন ইভেন্টে জয়ী প্রতিযোগীদের গলায় যে মেডেল পরানো হবে, তাতেই থাকছে স্বতন্ত্রতা।
৮৫ মিলিমিটার ডায়ামিটার সম্পন্ন মেডেলগুলি পুনর্ব্যবহার যোগ্য ধাতু দিয়ে তৈরি করা হয়েছে। মেডেল তৈরির জন্য জাপানিরা ৬২ লক্ষ ইলেকট্রনিক ডিভাইস জোগাড় করে দিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসির তরফে জানানো হয়েছে। শিল্পী জুনিছি কাওয়ানিসির তৈরি মেডেলের একদিকে গ্রীকদের জয়ের দেবতা নাইকের প্রতিকৃতি এবং অন্যদিকে অলিম্পিকের প্রতীক খোদাই করা হয়েছে।
এর আগে ১৯৬৪ সালে টোকিও-তে বসেছিল অলিম্পিকের আসর। সেবারের মতো এবারের প্রতিযোগিতার ইম্প্যাক্টও একই রকম থাকবে বলে আশাবাদী জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। উদ্যোক্তরা জানিয়েছেন, ইতিমধ্যেই টোকিও অলিম্পিক দেখার জন্য ৩২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রায় দুই লক্ষ মানুষ ইভেন্টে স্বেচ্ছাসেবক হওয়ার জন্য আবেদন করেছেন বলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসির তরফে জানানো হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications