বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ: ফাইনালে ৮ নম্বরে থামলেন আন্নু
প্রথম ভারতীয় হিসেবে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছে নজির গড়েছিলেন অন্নু রানি। এবার ফাইনালে আট নম্বরে থামলেন আন্নু।
প্রথম ভারতীয় হিসেবে চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছে নজির গড়েছিলেন অন্নু রানি। এবার ফাইনালে আট নম্বরে থামলেন আন্নু।

দোহায় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে মঙ্গলবার প্রথম চেষ্টায় ৫৯.২৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন। প্রথম চেষ্টায় ৫ নম্বর স্থান পান আন্নু। এরপর দ্বিতীয় বার ৬১.১২ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন। এবার অবশ্য দু'ধাপ নেমে গিয়ে ৭ নম্বরে লড়াই শেষ করেন। তৃতীয় সুযোগেও সাত নম্বরে ফিনিশ করেন তিনি। এবার ৬০.২০ মিটার দূরত্বে জ্যাভলিন ছোঁড়েন তিনি।
এরপর চতুর্থ সুযোগে ৬০.৪০মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছেন আন্নু। পঞ্চম সুযোগে ৫৭.৯৩ মিটার দূরত্বে ছুঁড়ে আট নম্বরে শেষ করেন। পাঁচবারের চেষ্টায় আন্নুর সেরা থ্রো ৬১.১২ মিটার। ফলে ফাইনালে ভারতীয় প্রতিযোগী আন্নু আট নম্বরে শেষ করলেন।
ফাইনালে অস্ট্রেলিয়ার জ্যাভলিন থ্রোয়ার লি বারবার ৬৬.৫৬ মিটার থ্রো করে সোনা জিতেছেন। চিনের লিউ ও হুইহুই যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জিতলেন।
এর আগে সোমবার নিজের গড়া জাতীয় রেকর্ড ভেঙে দেন ২৭ বছরের ভারতীয় অ্যাথলিট। জ্যাভলিন থ্রো ইভেন্টের গ্রুপ এ-তে তৃতীয় হয়ে (৬২.৪৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে) প্রতিযোগিতার ফাইনালে ওঠেন অন্নু রানি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications