২০১৫ বিশ্বকাপ ক্রিকেট: ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট

২০১৫ বিশ্বকাপ ক্রিকেট: ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট
মুম্বই, ১২ জুন : এখনও প্রায় ১ বছর দেরী। তবুও ক্রিকেট বিশ্বকাপ ২০১৫-র ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। বৃহস্পতিবার টুর্নামেন্ট সিইও- তরফে এই খবর জানানো হয়েছে।

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ সবচেয়ে আকর্ষণীয় হয়। তাই এই দুই দলের খেলা হলে টিকিটের চাহিদা সবসময়ই হয় আকাশছোঁয়া। কিন্তু তা বলে একেবারে একবছর বাকি থাকতেই টিকিট খতম। টুর্নামেন্ট সিইও জন হার্নডেন জানিয়েছেন, অ্যাডিলেড, ওভালে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি নাগাদ এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

বিশ্বকাপের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় খেলা যে ভারত-পাকিস্তান ম্যাচই হতে চলেছে সে বিষয়ে কোনও সংশয়ই নেই কর্তৃপক্ষের। দুইদলেরই জোরদার সমর্থক মাঠে ভিড় জমাবেন বলে আশা হার্নডেনের। এমনকী বিশ্বকাপ ফাইনাল ছাড়া একমাত্র ভারত-পাকিস্তানের ম্যাচেই মাঠে উপস্থিত থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন হার্নডেন।

তবে হার্নডেনের কথায় ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেলেও পর্যটক ও অতিথিদের জন্য বিশেষ কিছু প্যাকেজ থাকছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ভাল ক্রিকেট মাঠ রয়েছে। সেজন্য বিশ্বকাপের জন্য অন্য কোনও জায়গার কথা ভাবতেও হয়নি। তবে এই দুই দেশে খেলা হবে বলে এটা কখনওই নয় যে চাহিদা শুধু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের খেলাগুলির ক্ষেত্রেই শুধু থাকবে। আমাদের চেষ্টা থাকবে যে ১৪ টি দল খেলতে আসছেন প্রত্যেকেই যেন ঘরের মাঠে খেলার অনুভূতি পান।

হার্নডেনের ব্যক্তিগত মতে অস্ট্রেলিয়ায় ভারত অবশ্যই জনপ্রিয় দলগুলির মধ্যে অন্যতম। দক্ষিণ আফ্রিকাও প্রতিবারই জনপ্রিয়তায় শীর্ষে থাকলেও প্রতিবারই তিরে এসে তরী ডোবে তাদের। পাকিস্তান ও শ্রীলঙ্কাও জনপ্রিয়তার দিকে এগিয়ে থাকলেও এবারের 'হট ফেভারিট' যে ভারত এবং অস্ট্রেলিয়াই তা জানিয়ে দিলেন হার্নডেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+