নীরবতা ভঙ্গ করলেন বিশ্বকাপ জয়ীরা, সাক্ষীদের সমর্থনে বিবৃতি গাভাসকর-বিনিদের

কুস্তিগীরদের সমর্থনে আগেই সরব হয়েছিলেন কপিল দেব। অবশেষে নীরবতা ভঙ্গ করলেন তাঁর বিশ্বকাপ জয়ী দলের সদস্যরাও। সাক্ষী-বজরংদের সমর্থনে বিবৃতি দিলেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যরা। কুস্তিগীরদের সমর্থনে জোরাল সওয়াল করলেন দেশের ক্রিকেট নক্ষত্ররা।

গত রবিবার সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় যন্তর মন্তর এলাকা। তার জেরে আটক হন ভিনেশ, সাক্ষী, বজরং-সহ কয়েক জন কুস্তিগির। আটক কুস্তিগিরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ১৮৬, ১৮৮, ৩৩২, ৩৫৩ ধারায় এফআইআর রুজু করা হয়েছে।

1

এমনকি পদকজয়ীদেরে সেভাবে রাস্তায় ফেলে হেনস্থা করা হয়েছে তাতে গর্জে উঠেছে নাগরিক সমাজ। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিবাদ।কিন্তু গাভাসকর-রজার বিনিদের মতো দেশের ক্রিকেট আইকনরা একটি শব্দও প্রয়োগ করেননি। তাঁদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠে। অবশেষে কুস্তি কাণ্ডে সাক্ষী-বজরংদের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিলেন কপিল গাভাসকররা।তিরাশির বিশ্বকাপজয়ীদের মধ্যে রয়েছেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সুনীল গাভাসকর, মোহিন্দর অমরনাথ, কীর্তি আজাদ, সন্দীপ পাটিলের মতো তারকারা।


বিশ্বজয়ীদের তরফে এক বিবৃতিতে বলা হল,'যেভাবে আমাদের চ্যাম্পিয়ন কুস্তিগীরদের হেনস্তা করা হয়েছে, সেই দৃশ্য আমাদের কষ্ট দিয়েছে, বিব্রত করেছে। আবার একই সঙ্গে এটা ভেবেও উদ্বিগ্ন যে কুস্তিগিররা তাঁদের কষ্টার্জিত মেডেলগুলি জলে ভাসিয়ে দেওয়ার কথা ভাবছেন।' কুস্তিগীরদের প্রতি বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেবদের আবেদন, দয়া করে তাড়াহুড়ো করে কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। এই পদকগুলি বহু বছরের বহু চেষ্টা, আত্মত্যাগ, চেষ্টা এবং পরিশ্রমের ফল।

2

যদিও এই ঘটনায় এখনও নীরব সচিন তেন্ডুলকর। সচিনের মৌনব্রত ভঙ্গের দাবি জানিয়ে তাঁর বাড়ির সামনে হোর্ডিং লাগানো হয়েছে। সেই হোর্ডিংয়ে লেখা রয়েছে, 'সচিন, আপনি ভারতরত্ন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ, কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু কুস্তির কোচদের বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ উঠলেও আপনি চুপ কেন?'

৩

একইসঙ্গে আরও লেখা হয়েছে, 'বছরের পর বছর ধরে এই কোচদের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানি ও অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছে। আপনি তো দেশের আইকন। আপনার কথা এই মেয়েদের অনেক সমর্থন করতে পারত। দয়া করে মুখ খুলুন আর ওদের ন্যায়ের জন্য কিছু বলুন।'

এদিকে এই ইস্যুতে ফের মুখ খুলেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, 'প্রত্যকেই সুবিচার চায়। ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। কিন্ত সেটা হবে আইন অনুসারে। সরকার নিরপক্ষেভাবেই তদন্ত করছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+