করোনার আবহে জাপান রাজার হাতে সূচনার অপেক্ষায় প্যারালিম্পিক, টোকিওয় ভারতীয়দের বিরাট দল

করোনা ভাইরাসের আবহে আজ শুরু প্যারালিম্পিক, টোকিও পৌঁছলেন ১৭ জন ভারতীয় অ্যাথলিট।

একদিকে জাপানে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের প্রভাব। তারই মধ্যে রাজধানী টোকিওয় আজ থেকে শুরু হচ্ছে প্যারালিম্পিক। যে গেমসে নিজের ইতিহাসের সর্বাধিকতম অ্যাথলিট পাঠিয়েছে ভারত। সে অনুযায়ী এবার বেশি পদকও আশা করা হচ্ছে। সেই আশা এবং আকাঙ্খার মাঝেই মঙ্গলবার টোকিও পৌঁছল ভারতীয় অ্যাথলিটদের এক বিরাট দল। নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান তাঁরা। অন্যদিকে করোনা ভাইরাসে প্রভাবিত হয়েছে ভারতীয় শিবির। এর জেরে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা বাহকের নাম পরিবর্তন করা হয়েছে।

করোনা ভাইরাসের আবহে শুরু প্যারালিম্পিক

করোনা ভাইরাসের আবহে শুরু প্যারালিম্পিক

জাপানে করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে। সেদেশে প্রতিদিনই ২০ হাজারের কাছাকাছি মানুষের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসছে। হাসপাতালগুলিতে স্থান সঙ্কুলান। অলিম্পিক শুরু হওয়ার পর থেকে টোকিও ও পার্শ্ববর্তী শহরগুলিতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিগুন পরিমাণে বেড়েছে। সেই আবহেই জাপানের রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে প্যারালিম্পিক। যে গেমসের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জুড়ে থাকা প্রায় ৮০ জন মানুষ (অ্যাথলিট ছাড়া) ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। টোকিওর গেমস ভিলেজেও এক স্বেচ্ছাসেবকের কোভিড ১৯ রিপোর্র্ট পজিটিভ এসেছে। সে সবের মধ্যেই টোকিও সুষ্ঠভাবে প্যারালিম্পিক আয়োজন করতে বদ্ধপরিকর উদ্যোক্তারা। এক্ষেত্রে দর্শক শূন্য স্টেডিয়াম, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ একাধিক বিধি মেনে চলা হবে। সন্ধ্যায় জাপানের রাজা নারুহিতোর হাতে টোকিও প্যারালিম্পিকের আনুষ্ঠানিক সূচনা হবে।

ভারত থেকে এবার সর্বাধিক অ্যাথলিট

ভারত থেকে এবার সর্বাধিক অ্যাথলিট

টোকিওয় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্যারালিম্পিক। মোট ১৬২টি দেশের ৪৪০০ জন অ্যাথলিট ২২টি ক্রীড়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন। ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলিট ৯টি ক্রীড়া ইভেন্টে অংশ নিতে চলেছেন। ২০১৬ সালের রিও গেমসে ভারতের থেকে অংশ নিয়েছিলেন ১৯ জন প্যারালিম্পিয়ান। দুটি সোনা, একটি রুপো এবং ব্রোঞ্জ নিয়ে ওই অলিম্পিক অভিযান শেষ করেছিল দেশ। তবে এবার দেশে অন্যান্য বারের থেকে বেশি পদক আসবে বলে আশা প্রকাশ করছেন ক্রীড়া প্রেমীরা। সেই আশায় বুক বেঁধেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

ছবি সৌজন্যে টুইটার

টোকিওয় ভারতীয় অ্যাথলিটদের বড় দল

আজ সন্ধ্যায় শুরু হচ্ছে প্যারালিম্পিক। তার আগে মঙ্গলবার সকালে টোকিও পৌঁছেছে ভারতীয় প্যারা-অ্যাথলিটদের একটা বড় দল। মনীশ নারওয়াল, দীপেন্দ্র সিং, সিংরাজ, দীপক সাইনি, সিদ্ধার্থ বাবু, রাহুল ঝাকর, রুবিনা ফ্রান্সিস সহ শুটার, তিরন্দাজ, সাঁতারু, জ্যাভলিন থ্রোয়ারদের ১৭ জনের জন জাপানের রাজধানীতে পৌঁছে গিয়েছে। বিশ্ব মঞ্চে দেশকে গর্বিত করাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন ওই প্যারা-অ্যাথলিটরা।

রথী-মহারথীদের শুভেচ্ছা

রথী-মহারথীদের শুভেচ্ছা

অলিম্পিক গেমস যতটা উৎসাহ এবং আগ্রহ নিয়ে প্রত্যক্ষ করেছেন, টোকিও প্যারালিম্পিকও তাঁর কাছে সমান গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর। দেশের প্যারা অ্যাথলিটদেরল অনুপ্রাণিত করতে তাঁদের জন্য সকল ভারতীয় নাগরিকদের গলা ফাটানোর জন্য উদ্বুদ্ধ করেছেন মাস্টার ব্লাস্টার। টোকিও প্যারালিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। দেশের প্যারা-অ্যাথলিটদের জন্য গলা ফাটাতে প্রস্তুত ভারতের ক্রিকেট আইকন। টুইট করেছেন বিসিসিআই সচিব জয় শাহ, প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং সহ কেএল রাহুল, সূর্যকুমার যাদবরা। ২০০৮ সালের বেজিং অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা, দেশের হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং-রানি রামপাল, শুটার মনু ভাকের, মুম্বই ইন্ডিয়ান্স সহ রথী-মহারথীরা দেশের প্যারা-অ্যাথলিটদের সাফল্য কামনা করেছেন।

পতাকা বইবেন টেক চাঁদ

প্রথমে ঠিক ছিল টোকিও প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ফ্ল্যাগ মার্চে ভারতের পতাকা হাতে শুরুতে দেখা যাবে রিও প্যারালিম্পিকে সোনাজয়ী লং জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে। টোকিও পৌঁছে এক কোভিড ১৯ আক্রান্তের সংস্পর্শে আসায় তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে আরও চার ভারতীয় দলের সদস্যকে অনির্দিষ্টকালের জন্য নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে খবর। পরিবর্তে প্যারা জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদকে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে তেরঙা হাতে উপস্থিতস থাকতে দেখা যাবে। এই অভিযানে ভারতের ডেপুটি শেফ দে মিশন আরহান বাগাতির পোস্ট করা টুইট থেকে এ খবর পাওয়া গিয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+