দেব প্রসঙ্গে ভাইরাল অডিও, তৃণমূলের পদ খোওয়া গেল ঘাটালের শঙ্কর দলুইয়ের
তারকা সাংসদ দেবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছিল। শনিবার এই দুই বৈঠক হয়। রবিবারই সাংগঠনিক বদল হল ঘাটালে। তৃণমূল নেতা শঙ্কর দলুই পদ খোওয়ালেন।
তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদে ছিলেন শঙ্কর দলুই। সেই পদ থেকে তার নাম কাটা গেল। তার বদলে সাংগঠনিক জেলার দায়িত্ব নিলেন রাধাকান্ত মাইতি৷

অতি সম্প্রতি তৃণমূলের সাংসদ অভিনেতা দেবকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। একটি অডিও রেকর্ড নিয়ে বিতর্ক ছড়িতে পড়ে রাজনৈতিক মহলে। সাংসদ তহবিলের ৩০ শতাংশ টাকা চাওয়ার বিষয় ছিল ওই অডিওতে। সেখানে ওই অডিও কণ্ঠস্বর শঙ্কর দলুইয়ের বলে জানা যায়। যদিও ওই কণ্ঠস্বরের সত্যতা বিচার করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।
দেব এই অডিও নিয়ে কোনও মন্তব্য করেননি। শঙ্কর দলুই কেন এমন মন্তব্য করলেন, সেই বিষয় নিয়েও কোনও বিরূপ মন্তব্য করেননি। ঘাটাল এলাকা সম্পূর্ণভাবে শঙ্কর দলুইয়ের মাধ্যমে দেব চিনেছিলেন। এই কথাও তিনি নিজেই বলেছিলেন।
দেব কয়েক দিন থেকেই অন্য সুরে কথা বলছিলেন। তিনি আর লোকসভা ভোটের জন্য লড়তে চান না। তিনি রাজনীতি থেকেও সরে যাবেন। এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। বিরোধী শিবির থেকেও এই বিষয়ে তীব্র কটাক্ষ আসছিল। দেব নির্বাচনে না লড়লে কোনওভাবেই তৃণমূল সেখানে জিততে পারবে না। এমন কথাও বলা হচ্ছিল।
গতকাল শনিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠক হয়। এরপর সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেবের বৈঠক হয়েছিল। দেবকে দুজনেই বার্তা দিয়েছিলেন। দেব রাজনীতি ছাড়ছেন না। আগামী লোকসভা ভোটেও তিনি লড়বেন। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে৷
আজ রবিবার কাহানিকে যেন টুইস্ট। পদ খোওয়া গেল শঙ্কর দলুইয়ের। তিনি ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্বে ছিলেন। তাকে সরিয়ে দেওয়া হল। ওই পদের দায়িত্বে আনা হল রাধাকান্ত মাইতিকে। এই বিষয়ে তৃণমূলের অন্দরে কথা বলা হয়নি।
দেব সম্পর্কে ওই মন্তব্য করেই কি তাহলে পদ খোওয়া গেল? লোকসভা নির্বাচনের আগে সাবধানে পদক্ষেপ করছে তৃণমূল?












Click it and Unblock the Notifications