শুভেন্দু গড় নন্দীগ্রামে বড় ধাক্কা বিজেপির! সমবায় সমিতিতে বড় জয় তৃণমূলের
শুভেন্দু গড় নন্দীগ্রামে বড় ধাক্কা বিজেপির! সমবায় সমিতিতে বড় জয় তৃণমূলের
শুভেন্দু অধিকারীর খাস তালুকেই বড় ধাক্কা বিজেপির! বড় জয় তৃণমূলের। নন্দীগ্রাম ভেটুরিয়া সমবায় সমিতিতে জয় শাসকের। ১২ টির মধ্যে ১২ টিতেই জয়লাভ করেছে তৃণমূল। বিজেপির শক্তঘাঁটি বলে পরিচিত নন্দীগ্রামে খাতাই খুলতে পারল না বিজেপি। আর এই জয়ের পরেই বিজয় উৎসবে মেতে ওঠেন স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। আর এর মধ্যেই স্থানীয় বিজেপি ক্যাম্পে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর তা নিয়ে ভোট শেষে রীতিমত উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

সমিতির ভোট ঘিরে উত্তেজনা
আজ শুক্রবার সকাল থেকেই নন্দীগ্রাম ভেটুরিয়া সমবায় সমিতির ভোট ঘিরে উত্তেজনা ছড়ায়। বুথ কেন্দ্রে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকলেও বিজেপি বহিরাগত ঢোকাচ্ছে অভিযোগ তৃণমূলের। পালটা বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তোলে বিজেপিও। আর এই অভিযাগ পালটা অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় শুভেন্দুর খাসতালুকে। শুধু তাই নয়, রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূলের নেতাকর্মীরা। আর তাতে বেশ কয়েকজ্জন আহত হয় বলেও জানা যায়। এমনকি রক্তাত্ব পর্যন্ত হন বেশ কয়েকজন।

পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
যদিও ঘটনার পরেই নন্দীগ্রাম থানার পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও ভোট চলাকালীন দ্গফায় দফায় উত্তেজনা ছড়ায় বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে। যদিও দিনের শেষে বিপুল ভোটে সমবায় সমিতিতে জয় পেল তৃণমূল। খাতায় খুলতে পারল না বিজেপি। যা নন্দীগ্রামের মাটিতে বড়সড় বিজেপির ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

লোডশেডিং না হলে নন্দীগ্রামের বিধায়িকা হতেন মমতা
আর এই জয়ের পরেই জয়ী তৃণমূল নেতৃত্বের দাবি, এই জয় মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। তাদের আরও দাবি, লোডশেডিং না হলে নন্দীগ্রামের বিধায়িকা হতেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই জয় প্রমাণ করে দিচ্ছে সামনের পঞ্চায়েতে নন্দীগ্রাম থেকে বিজেপি পুরোপুরি মুছে সাফ হয়ে যাবে। যদিও বিজেপির দাবি, বহিরাগত এনে ভোট করিয়েছে তৃণমূল। শুধু তাই নয়, সমবায় ভোটে যেভাবে সন্ত্রাস করেছে তা সবাই দেখেছে। আগামীদিনে পঞ্চায়েত নির্বাচন কি হবে তা নিয়ে রীতিমত আতঙ্কে বিজেপি নেতা কর্মীরা।

আতঙ্কে বিজেপি নেতা কর্মীরা।
যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ ভোটের কথা বলেছেন। তিনি জানিয়েছেন, অবাধ এবং স্বচ্ছ ভোট হবে। আর তেমইন ভাবেই পুলিশ কড়া হাতে দমনের নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে দাবি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। যদিও তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে ইতিমধ্যে মামলা হাইকোর্টে বিচারাধীন।












Click it and Unblock the Notifications