হাতে 'তৃণমূলী' পুলিশ আধিকারিকদের তালিকা! সিপিএমের শাসনের সময়ের মতোই তাঁর কথায় বিশ্বাস রাখতে আবেদন শুভেন্দুর

তিনি যা বলেন তাই হয়। সিপিএমের (CPIM) শাসনের সময় নন্দীগ্রামের (Nandigram)মানুষ একথা বিশ্বাস করতেন না। তাই হয়েছে। নির্যাতনের মাধ্যমে তৃণমূল কিছুই করতে পারবে না। বিরোধী দলনেতার দাবি রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আসবে। তার

তিনি যা বলেন তাই হয়। সিপিএমের (CPIM) শাসনের সময় নন্দীগ্রামের (Nandigram)মানুষ একথা বিশ্বাস করতেন না। তাই হয়েছে। নির্যাতনের মাধ্যমে তৃণমূল কিছুই করতে পারবে না। বিরোধী দলনেতার দাবি রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় আসবে। তারপরেই অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নন্দীগ্রামে গিয়ে এই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

হলদিয়া নিয়ে হুঁশিয়ারি

হলদিয়া নিয়ে হুঁশিয়ারি

বিরোধী দলনেতা বলেন, হলদিয়ায় শ্যামল আদকদের বিরুদ্ধে মামলা করতে দিয়েছিল পুলিশ। আদালত বলে গিয়েছে হলদিয়ার সব মামলা সিবিআই দেখবে। তিনি বলেন, সিবিআই মামলা নিলে, জেলা সুপার অমরনাথ আর এডিজি জ্ঞানবন্ত সিং, এঁদেরকে ধরলেই বলে দেবেন, পিসি-ভাইপোর কথা এইসব কাজ হয়েছে, নিজেদের ইচ্ছায় করেননি।
শুভেন্দু অধিকারী বলেন, তিনি নন্দীগ্রামের ভোটার বলে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। অন্যদিকে ভাই সৌমেন্দু কাঁথির ভোটার হলেও প্রভাতকুমার কলেজে আটকে রাখা রেখেছিল ভবানীপুরে ওসি মইদুল এবং অপর এক আধিকারিক। কিন্তু অখিল গিরি পুলিশ নিয়ে বুথে বুথে ঘুরেছেন। তিনি সবাইকে চেনেন বলে জানিয়েছে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, এঁদের সবাইকে বিজেপি সরকারের অধীনে কাজ করতে হবে।

মিথ্যা মামলার অভিযোগ

মিথ্যা মামলার অভিযোগ

শুভেন্দু অধিকারী বলেন, ২ মের পর থেকে নন্দীগ্রামে যেসব মামলা হয়েছে, তার সার্টিফায়েড কপি তিনি তুলে রেখেছেন। এরপর মঞ্চে থাকা মেঘনাদ পাল সমেত বেশ কয়েকজন বিজেপি নেতার কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন এঁরা ইতিমধ্যেই মিথ্যা মামলায় জেল খেটে এসেছেন।
শুভেন্দু অধিকারী বলেছেন, একদিন তাঁর হাতেই থাকতে হবে। এইসব রেকর্ড থাকছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, থানায় নেতাদের বলা হয়েছিল সারারাত ঘুমোতে দেব না, দাঁড়িয়ে থাকতে হবে। একেক জনের বিরুদ্ধে ৪০ থেকে ৪৫ টি মামলা পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।

 ফের হাইকোর্টে নন্দীগ্রাম নিয়ে মামলা

ফের হাইকোর্টে নন্দীগ্রাম নিয়ে মামলা

শুভেন্দু অধিকারী এদিন জানিয়ে দেন, ২ মে-র পর থেকে নন্দীগ্রামে যেসব মামলা হয়েছে, তার সার্টিফায়েড কপি তিনি তুলে রেখেছেন। বাকিগুলিও তুলে নেওয়া হবে। আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি। এসপি অমরনাথের সুপারিশে আইসি সব মামলা করেছেন। এর পিছনে তৃণমূল রয়েছে বলে অভিযোগ করেন তিনি। সব মামলা সিবিআই কিংবা আলাদা ভাবে তদন্ত করার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।

জব্দ করতেই মহিলাদের ওপরে হামলা

জব্দ করতেই মহিলাদের ওপরে হামলা

নন্দীগ্রামের তিন গ্রামবাসীর ওপরে পুলিশের হামলার অভিযোগ করে সেই তিনজিনকে নিয়ে শুভেন্দু অধিকারী এদিন নন্দীগ্রাম থানায় যান। তিনি বলেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, তাই পুলিশকে গিয়ে জব্দ করার চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই তা পারছেন না। তিনি বলেন, আইসি থানায় থাকলেও বোরখা পরে লুকিয়ে গিয়েছেন। বদলে ডিউটি অফিসারকে বলে এসেছেন। কিন্তু অনুরোধে লাভ নেই, মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+