বিজেপি ক্ষমতায় আসলেই মহিলাদের হাতে ২০০০ টাকা! লিপস অ্যান্ড বাউন্ডসের কথা বলতে গিয়ে কেষ্টর কথা শুভেন্দুর মুখে

Suvendu Adhikari: ২০২১-এর নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার ও দুয়ারের সরকার কার্যত বাজি ছিল তৃণমূল কংগ্রেসের। পরবর্তী সময়ে বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের লড়াইয়ে মহিলাদের হাতে টাকা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই তুলনায় পশ্চিমবঙ্গে ৫০০ টাকা নগণ্য। এদিন সেই কথাই খেজুড়ি সভা থেকে তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্য সরকারের লক্ষী ভাণ্ডার টাকা নিয়েও কটাক্ষ করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ৫০০ টাকায় কিছুই হয় না। বিজেপি যেদিন ক্ষমতায় আসবে, ক্যাবিনেট মিটিং সিদ্ধান্ত করে ২০০০ হাজার টাকা করে দেওয়া হবে।

শুভেন্দু অধিকারী

খেজুরির পশ্চিম ভাঙ্গনমারি গ্রামের বিস্ফোরণের কথাও তুলে ধরেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, এখানে বিস্ফোরণে অনেকে মারা গিয়েছেন। অনেক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে। এগরা ও কাঁথি পুরো নির্বাচনে বোমা সাপ্লাই দেওয়ার জন্যই এখানেই মজুত করা হচ্ছিল।

বিরোধী দলনেতা বলেন, পঞ্চায়েত নির্বাচনে অনেক প্রহসন হয়েছে। অনেক জায়গায় বাক্স বদল করে নিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আসনে ১৪ টি আসনে জয়লাভ করেছে বিজেপি, বলা ভাল সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে। শুভেন্দু অধিকারী দাবি করেন, এখনও গোনা হলে ৩০ টার বেশি আসনে জেলা পরিষদ জিতবে বিজেপি।

খেজুরিতে কোন ১৪৪ ধারা জারি করে সভা বন্ধ হয়েছিল তা সবিস্তারে ব্যাখ্যা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, পিসিমণি মিটিং হল তো! পুলিশ কিছু না, ভাইপো ও পিসির অফিস থেকে বলে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশ বিরোধী শক্তি বলেও বর্ণনা করেন তিনি।

বিরোধী দলনেতা দাবি করেন, লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানিকে সামনে রেখে কোটি কোটি টাকা তুলেছিল ভাইপো। জনগণ চাইছে কেষ্টর সঙ্গে ওই পরিবার জেলের ভিতর থাকুক। তিনি বলেন, নাসা আমেরিকা কন্ট্রোল করে, সেখানে ভারতীয় বিজ্ঞানীরা কাজ করে। কিন্তু ইসরো ভারত কন্ট্রোল করে, ভারতীয় বিজ্ঞানীরা কাজ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+