কাঁথি থেকে শুভেন্দু অধিকারীর ২১ দফা বার্তা! বিজেপি ক্ষমতায় এলে মমতাকে 'বড় পুরস্কার' দেওয়ার ঘোষণা

ভগবানপুর চিনাদাড়িতে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী মাননীয় সৌমেন্দু অধিকারীর সমর্থনে বিজয় সংকল্প সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, এবার লড়াই হবে তৃণমূলের দলদাস পুলিশ এবং জনতার। পুলিশ মানে তোলামূল আর জনতা মানে বিজেপি বলেন তিনি।

তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও সমর্থকদের যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে বলে অভিযোগ করে তার তীব্র নিন্দা করেন তিনি। এব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এর ফল একদিন ভুগতে হবে। ১৯৪২ এ আন্দোলনে শহীদ কেদারনাথ মাইতি ও শ্যামাচরণ মাইতি উদ্দেশ্যে সম্মান ও তাঁদের পরিবারকে সম্মান জানান এবং এদিন সভা করার জন্য যারা জমি দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী।

suvendu adhikari

শুভেন্দু অধিকারীর একুশ দফা

১) সাম্প্রদায়িক তকমা দেওয়া বিরোধীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, মোদীজির ১৭৫ টি যোজনা হিন্দুদের জন্য নয়, সমস্ত ভারতবাসীর জন্য। সব ভারতবাসী এর সুবিধা ভোগ করছে।
২) বিজেপি লড়ছে ৫৪৩ আসনে, আর বিজেপির বিরোধিতা করা তৃণমূল মাত্র ৪৫ টিতে, আগে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলতেন, এখন সব চুপ।
৩) নন্দীগ্রামে আন্দোলন হয়েছে, মানুষ শহীদ হয়েছেন আর মাননীয়া হেলিকপ্টারে চড়ে মালা দিতে আসেন।
৪) রামনবমীকে দাঙ্গা দিবস বলা মুখ্যমন্ত্রীর ঘৃণ্য সাম্প্রদায়িক মনোভাব আজ সর্বসমক্ষে উন্মোচিত হয়েছে। তোষণের রাজনীতি করে চলেছেন মাননীয়া। মানুষ এর উত্তর দেবে।
৫) NRC মুসলমানদের তাড়ানোর জন্য নয়, সাম্প্রদায়িক শুড়শুড়ি দেওয়া হচ্ছে NRC এর নাম করে। শুভেন্দু অধিকারী বলেন, NRC নাগরিকত্ব দেওয়ার জন্য।
৬) প্রধানমন্ত্রী দিচ্ছেন কিষাণ সম্মান নিধি, কোভিডের ভ্যাকসিন তুলে দিয়েছেন সারা ভারতবাসীকে, তা কি জাত বিচার করে দিয়েছেন?
৭) প্রধানমন্ত্রী ৪০ লাখ বাড়ি দিয়েছেন, রাজ্য সরকার ৪৫ হাজার কোটি টাকা বাড়ির নাম করে তুলে নিয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া শৌচাগারের ১২০০০ করে টাকা এরা হজম করে দিয়েছে। মাননীয়া বলছেন ১০০ দিনের টাকা দিয়েছেন, আর আজ রাজ্যে ১ কোটি ৩২ লক্ষ ভুয়ো জব কার্ড, ১০০ দিনের কাজের টাকায় বিপুল দুর্নীতি করেছে এরা।
৮) ২০১১ সালে বলেছিল কেন্দ্রীয় হারে DA দেবে, ২০২১ এ বলেছিল ডবল ডবল চাকরি দেবে, আর আজ DA এবং ডবল ডবল চাকরির কী হাল দেখতে পাচ্ছেন। শিক্ষা থেকে সব ক্ষেত্রে শুধুই দুর্নীতি, ভুয়ো নিয়োগ।
৯)শূন্যপদ থাকা সত্ত্বেও অনেক সরকারি ক্ষেত্রে চাকরির পরীক্ষা হয়নি, তার দায় কার?
১০) মাননীয়ার আমলে রাজ্যের ৬ লক্ষ ৯৩ হাজার কোটি টাকা ধার।
১১) নন্দীগ্রামে সিভিল ড্রেসে পুলিশের নাম করে সব বাড়িতে ছবি তুলিয়েছে বাড়ি দেওয়ার নাম করে।
১২) শিল্প গড়ার নাম করে ভাঁওতাবাজি দিয়ে চলেছে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মাননীয়াকে প্রথম মিথ্যাশ্রী পুরষ্কার দেওয়া হবে।
১৩) মেদিনীপুর গদ্দারের স্থান নয়, বিদ্যাসাগরের, শহীদ ক্ষুদিরামের, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমলের জন্মস্থান। মুগবেড়িয়ার গঙ্গাধর নন্দ কলেজ, হাসপাতাল, স্কুল গড়েছেন, গদ্দারের জায়গা মেদিনীপুর নয়।
১৪) প্রধানমন্ত্রী মোদীজি,অমিত শাহজি,নাড্ডাজিকে কদর্য ভাষায় গালিগালাজ করেন, আর দুর্নীতির শিরোমণিকে চোর বললেই ক্ষেপে যান।
১৫) নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডে চারজনের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, পাঁচটা বাড়ি উড়ে গিয়েছে, আর মাননীয়া বলছেন চকলেট বোমা ফেটেছে। চকলেট বোমা ফাটলে যদি এমন হয়, তাহলে অ্যাটম বোম ফাটলে কী হবে?
১৬) ভগবানপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হার্মাদরা, যারা নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডে জড়িত, তারা এখন লুকিয়ে আছে। লুকিয়ে থেকে হুমকি দিচ্ছে,সামনে আসার সাহস নেই। রক্ষাকবচ পায়নি হার্মাদরা।
১৭) ভোটের সাতদিন আগে কেন্দ্রীয় বাহিনী থাকবে, স্বচ্ছ ভোট হোক। তৃণমূল কংগ্রেসের হার্মাদদের সাবধান করেন ভোট লুট করা নিয়ে।
১৮) লোকসভায় বিজেপির বিপুল জয়লাভের কয়েকমাস পরেই বিধানসভা ভোট হবে, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী প্রাক্তন হবেন।
১৯) বিকশিত ভারত গড়ব, সোনার বাংলা হবে, ডবল ইঞ্জিন সরকার হবে।
২০) পিএম কিষাণ ১২০০০ হবে, অন্নপূর্ণা যোজনা ৩০০০ হবে, ধানের মূল্য বাড়বে, কৃষক লাভবান হবে, আয়ুষ্মাণ ভারতে বিনা পয়সায় লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার সুযোগ পাবেন। বার্ধক্য ভাতা, লোক প্রসার শিল্পী ভাতা, দিব্যাঙ্গ ভাতা ১০০০ থেকে ৩০০০ টাকা হবে।
২১) বিকশিত ভারত গড়ার এবং মোদীজির হাত শক্ত করে পশ্চিমবঙ্গ থেকে মোদীজিকে ৩৫ টি আসন যাতে উপহার দেওয়া যায়, তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের আহ্বান জানান। গত বিধানসভা নির্বাচনে ভগবানপুর থেকে বিজেপি ২৮০০০ ভোটে জিতেছিল, সেই ব্যবধান ৫০০০০-এ নিয়ে যাওয়ার আহ্বান জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+