কাঁথি গ্রিন সিটি মামলার তদন্তে তৎপরতা, পুলিশি জেরার মুখে শুভেন্দু অধিকারীর দাদা

কাঁথি গ্রিন সিটি মামলার তদন্তে তৎপরতা, পুলিশি জেরার মুখে শুভেন্দু অধিকারীর দাদা

একের পর এক দুর্নীতি কাণ্ডে নাম জড়াচ্ছে অধিকারী পরিবারের। রাঙামাটি শ্মশান দুর্নীতি মামলার পর এবার গ্রিনসিটি দুর্নীতি মামলা। সূত্রের খবর আজই শুভেন্দু অধিকারীর দাদা এবং দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীকে জেরা করতে পারে পুলিশ। গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে কাঁথি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার দিলীপ চুয়ানকে।

চাপ বাড়ছে অধিকারী পরিবারের উপরে

চাপ বাড়ছে অধিকারী পরিবারের উপরে

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শিশির অধিকারী সহ অধিকারীর পরিবারের একাধিক সদস্য বেসুরো হয়ে উঠেছেন। আগেই টিএমসি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কৃষ্ণেন্দু অধিকারী। সাংসদ দিব্যেন্দু অধিকারীও বেসুরো। টিএমসি না ছাড়লেও দলের কোনও কাজেই তিনি থাকেন না। তাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। এদিকে আজই গ্রিন সিটি মামলায় শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীকে জেরা করতে পারে পুলিশ। ইতিমধ্যেই তাঁদের কাছে নোটিস পাঠানো হয়েছে।

গ্রেফতর কাঁথি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার

গ্রেফতর কাঁথি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার

গ্রিনসিটি দুর্নীতি মামলায় গতকালই গ্রেফতার করা হয়েছে কাঁথি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার দিলীপ চুয়ানকে। মেদিনীপুরে গ্রিন সিটি মিশনে হাইমাস্ট বাতিস্তম্ভ এবং বাতিস্তম্ভের সৌন্দর্যায়নে দুর্নীিত হয়েছে বলে অভিযোগ। সেই মামলায় নাম জড়িয়েছে অধিকারী পরিবারের। পুরসভায় থাকালীনই কৃষ্ণেন্দু অধিকারী এই দুর্নীতিতে জড়িত ছিলেন বলে অভিযোগ। সেই সঙ্গে নাম জড়িয়েছে দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীরও। তিনিও সেসময় কাঁিথ পুরসভার গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

তদন্ত কমিটি গঠন

তদন্ত কমিটি গঠন

ইতিমধ্যেই এই দুর্নীতি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ২০২১ সালে জেলা শাসকের নির্দেশে সেই কমিটি গঠন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল, অতিরিক্ত পুিলশ সুপার, মহকুমা পুলিশ আধিকারীক সোমনাথ সাহা এবং কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। এছাড়াও একাধিক আধিকারীক রয়েছেন এই কমিটিতে। অধিকারী পরিবারের সদস্যদের জেরা করার আগেই দিলীপ চুয়ানকে হফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। সেকারণেই গতকাল রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

দিব্যেন্দু অধিকারীর গাড়ির চালক গ্রেফতার

দিব্যেন্দু অধিকারীর গাড়ির চালক গ্রেফতার

গতকালই আবার রাঙামািট শ্মশান দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে দিব্যেন্দু অধিকারীর গাড়ির চালক গোপাল সিংকে। এই মামলায় নাম জড়িয়েছে দিব্যেন্দু অধিকারীরও। গ্রেফতারি এড়াতে তিনি ১৩ জুলাই পর্যন্ত আদালতের কাছে রক্ষা কবচ িনয়েছিলেন। আজই শেষ হচ্ছে তাঁর রক্ষা কবচের সময়সীমা। তার মধ্যেই তাঁর স্ত্রীকে জেরা করার তোরজোর শুরু করে দিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+