হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী চিকিৎসাধীন ছেলের মা
হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী চিকিৎসাধীন ছেলের মা
মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে তিনতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন ছেলের মা। মৃতের নাম কাজল সিং(৫৫)। মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে,খড়গপুর লোকাল থানার অন্তর্গত কনিকা গ্রামের বাসিন্দা মন্টু সিং(৪০) নামে এক ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে তিনদিন আগে ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি হন। হসপিটাল সূত্রে জানা গেছে, অসুস্থ ওই ব্যক্তির পাশে গতকাল তার মা কাজল সিং ছিলেন। হঠাৎই মধ্যরাতে খবর আসে চিকিৎসাধীন ওই ব্যক্তির মা কাজল সিং হসপিটালের তিনতলার ছাদের জানালা দিয়ে ঝাঁপ দেয়।
ঘটনার খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। আঘাত গুরুতর হওয়ায় আজ সকালে ওই মহিলার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ডেবরা থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়েছে বলে জানা গেছে।
হসপিটাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কাজল সিং মানসিক ভারসাম্যহীন ছিলেন। আর এই মানসিক ভারসাম্যহিন থাকার কারণেই হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। মানসিক ভারসাম্যহীন থাকার কারণে আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। একটি অস্বাভাবিক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।












Click it and Unblock the Notifications