Bengal Panchayat Election 2023: বিদ্রোহী নেতাদের দলে ফিরতে করতে হবে লিফলেট বিলি! কেমন ফতোয়া কুণালের

West Bengal Panchayat Election 2023: বালুরঘাটে দণ্ডি কাণ্ডের পর এবার লিফলেট শাস্তি! দলে ফিরতে হলে বিলি করতে হবে লিফলেট। অন্তত এমনটাই ইঞ্জিন কুনাল ঘোষের। আর এহেন বক্তব্য ঘিরে শোরগোল রাজ্য রাজনীতি।

তৃণমূলে ফিরতে গত কয়েকমাস আগে বালুরঘাটের দুজন মহিলাকে দণ্ডি কাটানো হয়। আর তা প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে যায় রাজ্য রাজনিতিতে। সেরকমই আরও এক চমক হতে চলেছে তৃনমুল দলে?

বিদ্রোহী নেতাদের দলে ফিরতে করতে হবে লিফলেট বিলি!

তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্যে তারই বহিঃপ্রকাশ। বিক্ষুব্ধ তৃণমূল কর্মী তথা নির্দল প্রার্থীদের লিফলেট বিলি করে দলে ফেরার কথা বললেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। ভগবানপুরের একটি নির্বাচনী প্রচার সভায় সম্প্রতি অংশ নেন কুণাল ঘোষ। আর সেই সভা থেকেই বিদ্রোহী তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি।

বিশেষ করে পঞ্চায়েতে টিকিট না পেয়ে যারা তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে কুনাল বলেন, পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস হইহই করে জিততে চলেছে। যারা দলের টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সময় থাকতে লিফলেট বিলি করে দলে ফিরে আসুন।

শুধু তাই নয়, তৃণমূল মুখপাত্রের কথায়, দলের স্বার্থে মানুষের স্বার্থে টিকিট পাওয়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। পার্থী হিসেবে নতুন মুখদের আনা হয়েছে। পুরনো কর্মীদেরকে অভিভাবকের জায়গায় বসানো হয়েছে। টিকিট না পেয়ে যারা বিক্ষুব্ধ তারা ক্ষমতা লোভী বলে কটাক্ষ তৃণমূল নেতার।

আর এই নেতা-কর্মীদের উদ্দ্যেই কুনালের বার্তা, এখনও সময় আছে লিফলেট বিলি করে দলে ফিরে আসুন। নির্দল প্রার্থী হয়ে শুধু দলের নয়, নিজের সম্মানটাও নষ্ট করছেন আপনারা। মন্তব্য কুনালের।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার বালুরঘাটে দলে ফেরাতে দুই মহিলা কর্মীকে দন্ডি কাটানো হয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে একেবারে ময়দানে নেমে পড়ে বিজেপি। এমনকি কেন্দ্রীয় টিম ওই দুই মহিলার সঙ্গে কথা বলে।

এমনকি পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল। আর সেই রেশ কাটতে না কাটতে নয়া ফতোয়া তৃণমূলের। মুখপাত্র কুনাল ঘোষ কথা মতো লিফলেট বিলি করেই দলে ফিরতে হবে। পঞ্চায়েত ভোটের আগে দলে ফেরার শাস্তি স্বরূপ কুনাল ঘোষের এই বক্তব্য ঘিরে আবারো জোরালো জল্পনা রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+