শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু মামলায় বয়ানে অসংগতি! ডেকে পাঠানো হল ৮ কনস্টেবলকে

শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী অস্বাভাবিক মৃত্যু (unnatural death) মামলায় তলব করা হল আট কনস্টেবলকে। এর আগে এই মামলায় সিআইডির (cid) তরফে তৎকালীন দায়িত্বে থাকা একাধিক আধিকারিককে জ

শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী অস্বাভাবিক মৃত্যু (unnatural death) মামলায় তলব করা হল আট কনস্টেবলকে। এর আগে এই মামলায় সিআইডির (cid) তরফে তৎকালীন দায়িত্বে থাকা একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে। একাধিকবার শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি শান্তিকুঞ্জেও গিয়েছে সিআইডি।

শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু মামলায় বয়ানে অসংগতি! ডেকে পাঠানো হল ৮ কনস্টেবলকে

জানা গিয়েছে এই মামলায় তৎকালীন ওসি সুনয়ন বসুকে তলব করা হয়েছে। পাশাপাশি বক্তব্যে অসংগতির কারণে আট কনস্টেবলকে তলব করেছে কাঁথি থানা। প্রসঙ্গত এই আট পুলিশ কর্মীও ২০১৮ সালে শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এর আগে সিআইডির তরফে সেই সময়ে নিরাপত্তারক্ষীদের ইনচার্জ হিসেবে এসআই পদে থাকা সুশান্ত যশকে জিজ্ঞাসাবাদ করে। ২০১৮-র ১৩ অক্টোবর মাথায় গুলি লাগে শুভেন্দু অধিকারীর তৎকালীন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। পরের দিন তাঁর মৃত্যু হয়। তখন কিছু না বললেো, দিন কয়েক আগে শুভব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা চক্রবর্তী এফআইআর করেন। এরপরেই সিআইডির হাতে মামলার দায়িত্ব তুলে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে।

ইতিমধ্যেই সিআইডি একাধিকবার শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে গিয়ে তদন্ত করেছে। শেষ বার কাঁথির বাড়ি শান্তিকুঞ্জের দরজা থেকে নিরাপত্তী কর্মীদের ব্যারাকের দূরত্ব মেপে দেখেন। সেই সময় সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারীর অপর ভাই দিব্যেন্দু অধিকারী। তিনি তদন্তকারীদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন।

সিআইডি ইতিমধ্যেই তমলুকের মানিকতলা জেলা পুলিশ লাইনে গিয়ে শুভব্রত চক্রবর্তীর সহকর্মী ১১ জন পুলিশ কর্মীর সঙ্গেও করা বলেছে। ঘটনার দিনের পরিস্থিতি সম্পর্কে সিআইডি আধিকারিকরা সহকর্মীদের কাছ থেকে জানতে চান বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+