গেরুয়া রং করে বিপত্তি! রাজনীতির ফাঁদ? স্কুলের দেওয়ালের রং মোছালো তৃণমূল?
স্কুলের দেওয়াল রং করা নিয়েও চলল রাজনীতি? বিজেপি - তৃণমূল ঠেসাঠেসির মধ্যে রং করা আটকে গেল স্কুলের! দেওয়ালের সদ্য করা রঙের উপর চাপলো অন্য রং? এই ঘটনায় রীতিমতো হতবাক শিক্ষাজগতও। যদিও রাজনৈতিক ব্যক্তিরা তাদের কথাই বলে গিয়েছেন।
পাঁশকুঁড়া গার্লস হাইস্কুলের বাড়ি রং করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্কুলের বাইরের দেওয়ালের রঙ গেরুয়া করা হচ্ছে। তাই দেখেই চোখ লাল হয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের? শাসক দলের চাপে গেরুয়ার উপর অন্য রং করা শুরু হল?

পাঁশকুড়ার গার্লস হাইস্কুল পূজোর ছুটির জন্য বন্ধ। ভাইফোঁটার পরে স্কুলে শুরু হবে পঠনপাঠন। এই ছুটিতেই স্কুলবাড়ির ভিতর ও বাইরে রং করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। স্কুলের ভিতরের অংশের দেওয়াল রং হয়ে গিয়েছে। সেই রং গেরুয়া হয়েছে বলে খবর। রাজনৈতিক রং লেগেছে রাইরের দেওয়াল রং করার সময়।
বাইরের কিছুটা অংশ গেরুয়া রং করা হয়েছে। তারপরেই উঠে আসে গুরুতর অভিযোগ। বিজেপির অভিযোগ, গতকাল বুধবার শাসকদলের কয়েকজন নেতা স্কুলে চড়াও হন। গেরুয়া মুছে অন্য রং করতে হবে। এই হুমকি দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে দেখা গেল স্কুলের বাইরে গেরুয়ার উপরে অন্য রং করা হচ্ছে।
বিজেপির স্থানীয় নেতা তরুণ ভট্টাচার্য জানিয়েছেন, তৃণমূল ভয় পাচ্ছে। গেরুয়া ত্যাগের প্রতীক। সেই রং নিয়ে রাজনীতি কেন করছে তৃণমূল? জাতীয় পতাকাতেও গেরুয়া রং আছে। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছেন। গেরুয়া রংকে ভয় পাচ্ছে তৃণমূল। তাই এই রং বদলে ফেলতে চাইছে তৃণমূল।
যদিও এই অভিযোগ মানতে চাননি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এখানে কোনও আমরা - ওরা বিষয় নেই। স্কুল কলেজের দেওয়ালের রং কী হবে, সেটা কর্তৃপক্ষর সিদ্ধান্ত। এর মধ্যে কোনও রাজনীতি নেই। বিজেপি মিথ্যা কথা বলে রাজনীতি করছে। এমনই অভিযোগ তৃণমূলের।
স্কুল পরিচালন কমিটির সম্পাদক সুকান্ত আদক বলেন, ক্যাডালক অনুসারে রং পছন্দ করা হয়েছিল। কিন্তু মিস্ত্রি অন্য রং করছে। সেই খবর জানার পর স্কুলে আসা হয়। আগের পছন্দের রং করতে বলা হয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।












Click it and Unblock the Notifications