মুখ্যমন্ত্রীর অফার ফেলে বাবার একনিষ্ঠ রাজনৈতিক আদর্শে উজ্জীবিত প্রলয় পালের রাজনৈতিক বিদায়! কিন্তু কেন?
২০২১ সালের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর অফার পেয়েছিলেন নন্দীগ্রামের দক্ষ রাজনীতিবিদ প্রলয় পাল। মুখ্যমন্ত্রীর অফারে না করে বিজেপিতে রয়ে গিয়েছিলেন তিনি। রাজনীতিতে দল পরিবর্তন কোনও ভাবেই শোভা পায় না প্রলয় পালের কাছে। তাই স্বয়ং মুখ্যমন্ত্রীর দল পরিবর্তনের অফার ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এই দক্ষ বিজেপি নেতা। এবার কী এমন ঘটলো, যে তিনি রাজনীতি থেকেই বিদায় নিতে চান?
নন্দীগ্রামের দক্ষ বিজেপি নেতা প্রলয় পাল। তার রাজনৈতিক পরিচয় সারা রাজ্যের কাছে চর্চিত হয়ে উঠেছিল সে সময়। কারণ দলের প্রতি আনুগত্যের পরিচয় দিয়েছিল ২০২১-এর বিধানসভা ভোটের সময়। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই প্রলয় পালকে ফোন করে বলেছিলেন, তৃণমূলে গিয়ে মানুষের সেবা করার জন্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রলয় পালের কথোপকথনের অডিও সে সময় প্রকাশ্য এসেছিল।

সারা রাজ্যে চর্চিত হয়ে উঠেছিলেন এই প্রলয় পাল। কারণ মুখ্যমন্ত্রীকে স্পষ্টতই না বলে বিরোধীদল বিজেপির হয়েই কাজ করবেন বলে জানিয়েছিলেন নন্দীগ্রামের এই বিজেপি নেতা। কিন্তু গত শুক্রবার সন্ধের ফেসবুক পোস্ট আবারও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন প্রলয় পাল।
রাজনীতি ছাড়তে চেয়ে প্রলয় পাল নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ভালো থেকো রাজনীতি, আর নয়, দাও বিদায়। অর্থাৎ তিনি রাজনীতি থেকে নিজেকে বিরত রাখতে চান। নন্দীগ্রামের একজন দক্ষ সংগঠক অধিকাংশ সময়ই যাঁকে শুভেন্দু অধিকারীর পাশের চেয়ারে দেখা যায়।
২০২১-এ যাঁর শপথ ছিল নন্দীগ্রামের মানুষের সার্বিক উন্নয়ন। দু'বছর পর ২০২৩-এ কেন এমন পোস্ট করলেন বিজেপির এই দক্ষ সংগঠক? এ ব্যাপারে প্রলয় পালের বক্তব্যে উঠে এসেছে চরম বিষাদের সুর। সরাসরি না বললেও কিছুটা কটাক্ষের সুরে তিনি বলেন, বিধানসভা ভোটের পর একাধিক রাজনীতিবিদ দলে এসেছেন তাদের কে জায়গা দেওয়ার জন্যই তিনি সরে যাচ্ছেন।
শুধু নিজের পদ থেকে নয়, দল থেকেও সরে যাচ্ছেন তিনি। একথা জানিয়েছেন নন্দীগ্রামের এই বিজেপি নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি সহ সভাপতি। তবে অন্য কোনও দলে যাওয়ার ব্যাপারে স্পষ্টতই না করছেন তিনি।
রাজনীতির বিশ্লেষকদের একাংশ মনে করছেন, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখতে চাইছেন প্রলয় পাল। যিদিও এবিষয়ে কোনও স্পষ্ট ধারণা দিতে চাননি প্রলয় পাল। যেহেতু প্রলয় পাল নন্দীগ্রামের একজন দক্ষ সংগঠক, সেক্ষেত্রে প্রলয় পালের রাজনীতি তথা বিজেপি থেকে বিদায় নন্দীগ্রামের বিজেপির ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন








Click it and Unblock the Notifications