ওদের প্রশাসনিক ও মন্ত্রীর পদ দেওয়ার পরে অনেক টাকা হয়েছে, অধিকারী পরিবার নিয়ে বিস্ফোরক মমতা
ওদের প্রশাসনিক ও মন্ত্রীর পদ দেওয়ার পরে অনেক টাকা হয়েছে, অধিকারী পরিবার নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ফের একবার নন্দীগ্রামে আন্দোলন নিয়ে শিশির অধিকারী এবং শুভেন্দুকে তীব্র আক্রমণ তাঁর
শেষ বেলার প্রচারে সরগরম নন্দীগ্রাম। হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময়। একেবারে শেষবেলার প্রচারে একেবারে কোমর কষে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস-বিজেপি উভয় শিবির। রবিবার নন্দীগ্রামে শেষ দফার প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে রেয়াপাড়ার একটি মঞ্চ থেকে তাঁর করা মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়। সেই মন্তব্যের প্রেক্ষিতে মমতা সোমবার কিছু বলেন কি না সেদিকেই নজর ছিল রাজনীতিবিদদের। আর সেই মতো ফের একবার নন্দীগ্রাম আন্দোলন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে বাপ-ব্যাটা বলে তীব্র আক্রমণ শানান তিনি।

একাধিক পদ নিয়ে প্রশ্ন মমতার
এদিন ফের একবার অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা আমার দোষ। ওঁদের প্রশাসনিক পদ থেকে মন্ত্রীর পদ সব দিয়েছি। কপোরেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদও ওরা সামলেছে। আর এত কিছু দেওয়ার পর ওদের অনেক টাকা হয়েছে। এখন বিজেপি ধরছে, এত টাকা রাখবে কোথায়, তাই বিজেপি ধরছে। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গদ্দার বাবুর বিরুদ্ধে কোনও কেস দেয়নি
ফের একবার নন্দীগ্রাম আন্দোলন নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু টাই নয়, অধিকারী পরিবারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভূমি আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমি ঠিক জানি না, আপনারা বলুন। বাকি আন্দোলকারীদের মামলাও আমরা স্থগিত করার চেষ্টা করছি। শুধু গদ্দারবাবুর বিরুদ্ধে কোনও কেস দেয়নি। ও সিপিএমকে ডেকে নিয়ে এসেছিল। সে দিন সিপিএমের কর্মীরা পুলিশে পোশাক পরে গুলি চালিয়েছিল নন্দীগ্রামে। আজকেও তাই করছে। চাঞ্চল্যকর অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, ভোটের দিন তাঁদের দিয়ে পুলিশ সাজিয়ে গোলমাল পাকাবে। কেউ টাকা দিচ্ছে দেখলে খবর দিন, আমি পুরস্কার দেব, ঘোষণা তৃণমূল নেত্রীর।

ভিনরাজ্যের পুলিশের উর্দি কিনছে!
আর মাত্র কয়েক ঘণ্টা বকি। আর সেখানে দাঁড়িয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোটের দিন অশান্তি করার জন্যে ভিন রাজ্যের পুলিশের উর্দি কিনছে ওরা! শুধু তাই নয়, বিজেপি-র গুন্ডারা মোটরবাইক নিয়ে গুন্ডামি করছে বলেও অভিযোগ তাঁর। মমতা বলেন, কমিশনের অধীনে পুলিশ কাজ করছে। আমাদেরও তিনজন কর্মীর মৃত্যু হয়েছে।

আমি না থাকলেও অফিস চলবে
এদিন বিজেপি এবং অধিকারী পরিবারকে আক্রমণের পাশাপাশি উন্নয়নের খতিয়ান দেন মমতা। বলেন, মে মাসের পর থেকে পড়ুয়াদের ব্যাঙ্কের ক্রেডিট কার্ড করে দেওয়া হবে। বিনা পয়সায় স্বাস্থ্য, ৫ লক্ষ টাকার কার্ড। দুয়ারে সরকার প্রতি বছর আপনার বাড়ির দরজার সামনে হবে। এদিন আরও মমতা বলেন, বিজেপিকে ভোট দিলে আপনাকে দেশ ছাড়া হতে হবে! বাইরের গুন্ডারা দখল করবে, আর তৃণমূলকে ভোট দিলে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবে। অন্যদিকে, আমি না থাকলেও আমার একটা অফিস চলে। যে কোনও কেউ গেলে তার কাজটা পাবে। নন্দীগ্রামে অফিস তৈরি করে রাখব। সেখানেই আপনাদের কাজ হবে।

শুভেন্দু আক্রমণ!
অন্যদিকে এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নন্দীগ্রামে প্রচার কর্মসূচিতে শুভেন্দু অধিকারী। বললেন, 'আমি স্থানীয় ছেলে এখানেই থাকব। বাকি যাঁরা উড়ে এসেছেন, উড়ে চলে যাবেন। নাম না করে মমতাকে কটাক্ষ শুভেন্দুর।












Click it and Unblock the Notifications