Ram Mandir: নন্দীগ্রামে রামমন্দির চান জয়! শিশিরের সঙ্গে আলোচনা বিজেপি নেতার
Ram Mandir: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা কার্যত বিজেপির কাছে তরুপের তাস হতে চলেছে। আর এর মধ্যেই এবার বাংলাতেও রামমন্দির তৈরির দাবি করলেন বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, শুভেন্দু গড় নন্দীগ্রামেই সেই মন্দির তৈরি হোক। এমনকি এই বিষয়ে বিরোধী দলনেতাকে অনুরোধ করবেন বলেই জানিয়েছেন বিজেপি নেতা (Bjp Leader Jay Banerjee)। সম্প্রতি নন্দীগ্রামের (Nandigram) বিরুলিয়ায় পল্লী উন্নয়ন সংঘের ফুটবল খেলার উদ্বোধন করতে যান জয় বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হন।

বলেন, নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আমি অনুরোধ করবো, এখানে অনেক জায়গা রয়েছে। আর তাই এখানেও একটা রাম মন্দির (Ram Mandir) তৈরি হোক। তাঁর জন্য যা লাগবে আমি প্রস্তুত আছি উদ্যোগ নিতে।। শুধু তাই নয়, বিজেপি নেতা জয়ের কথায়, বাংলায় দুর্গাপূজা খুব ধুমধাম করে হয়।
কিন্তু বাংলায় লক্ষ্মীপূজা ওই প্যান্ডেলের মধ্যেই খুব ছোট করে সেরে দেওয়া হয়। সেজন্যই বাংলার আর্থিক অবস্থা এত খারাপ। আমি খুব গর্বিত অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আমাদের স্বপ্নকে সাকার করছেন। যা খুব গর্বের বলেও দাবি অভিনেতার।
অন্যদিকে অনুষ্ঠান শেষে শিশির অধিকারীর সঙ্গেও দেখা করেন বিজেপি নেতা জয়। কুশল বিনিময়ের পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুজনের। তবে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট করতে চাননি বিজেপি নেতা। তাৎপর্যপূর্ণ ভাবে ওই আলাপচারিতায় তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications