Lok Sabha Vote 2024: রামনগরে উত্তেজনা, শুভেন্দু অধিকারীর সভার শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত বিজেপি

রাত পোহালেই রাজ্যে পঞ্চম জফার ভোট গ্রহণ। তার আগে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের রামনগরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার শেষে বাড়ি ফেরার পথে বালিসাইতে বিজেপিকর্মী সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ। তাঁদের মারধর ও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিেজপি। এই ঘটনার প্রতিবাদে রামনগর বাসস্ট্যান্ডে প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা- কর্মী ও সমর্থকেরা। সূত্রের খবর, শুভেন্দুর সভা শেষে বলিসাই বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির উপরে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি সমর্থকদের টোটো ও অটোতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

Lok Sabha Vote 2024

বেশ কয়েকজন গুরুতর আহত বিজেপি কর্মীকে বালিসাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারই প্রতিবাদে রামনগরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পুলিশ পথ অবরোধ তুলতে এলে বিজেপি কর্মী সমর্থকদের সাথে রামনগর থানার পুলিশের জোর বচসা বেঁধে যায়। চরম উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ করে রাখে বিজেপি কর্মীরা। রামনগরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

প্রসঙ্গত উল্লেখ্য আজই চার জন পুলিশ অফিসারের বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে পুরুলিয়ার পুলিশ সুপার, পটাশপুরের ইন্সপেক্টর, কাঁথির এসডিপিও এবং ভূপতিনগরের ইন্সপেক্টর ওসিকে বদল করা হয়েছে। তাঁদের নির্বাচনের কোনও কাজে লাগানো যাবে না বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ষষ্ঠদফায় ভোট পূর্বমেদিনীপুরে। ষষ্ঠদফায় নিরাপত্তার কড়াকড়ি করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চমদফার ভোটের আগের দিন এই ঘটনায় উত্তেজনা বাড়িয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+