তমলুকে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? শুরু দেওয়াল লিখন

তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই জল্পনা আরও উসকে গেল। শুক্রবার দেখা গেল নন্দীগ্রামের একাধিক দেওয়ালে তাঁর নামে প্রচার শুরু হয়ে গিয়েছে। বিজেপির প্রার্থী হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম দেওয়ালে জ্বলজ্বল করছে।

বিজেপি কেবল প্রথম দফায় তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তমলুক কেন্দ্রে কে প্রার্থী হবেন? সেই সম্পর্কে কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। দিন কয়েকের মধ্যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে পদ্ম ফুল শিবিরে। কিন্তু তার আগেই তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে প্রচার শুরু হয়ে গেল।

Abhijit Gangopadhyay

বিজেপির কর্মী সমর্থকরা রীতিমতো উৎসাহিত। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই দেওয়াল লিখন দেখতে পাওয়া গিয়েছে। রাস্তার ধারে, লাইট পোস্টে ব্যানারও লাগানো হয়ে গিয়েছে। সেখানেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছবি রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হবেন। এই জল্পনা চূড়ান্ত পর্যায়ে চলছে। তমলুক কেন্দ্রে তিনি প্রার্থী হতে পারেন। এমন কথাও শুরুর দিকে শোনা গিয়েছিল।

তবে এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে কোনও মন্তব্য করছেন না। দলের রাজ্য নেতৃত্বরাও কোনও কথা বলছেন না। তবে তমলুকের বিজেপি কর্মী সমর্থকরা উৎসাহিত। তারা মনে করছেন তৃণমূলের সঙ্গে লড়াই হবে এই কেন্দ্রে। মানুষের সমর্থন অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাবেন। এক থেকে দুই লক্ষ ভোটের ব্যবধানে এই কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হবেন।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাস জানাচ্ছেন, দলের কর্মীরা উৎসাহিত ।অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে প্রার্থী হলে জয় নিশ্চিত ।সেজন্যই দেওয়াল লেখা শুরু হয়ে গিয়েছে। যদিও এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

নন্দীগ্রামের এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ অভিযোগ করছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের বহু বেকার যুবক যুবতীর চাকরি খেয়েছেন। এবার নন্দীগ্রামের দেওয়ালের ইট বালি পাথর খাওয়ার জন্য পৌঁছে গিয়েছেন। লড়াইয়ের ময়দানে দেখা হবে।

কিন্তু সত্যিই কি তমলুক কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? না কি সবটাই উচ্ছ্বাস ও জল্পনা? জোর চর্চা তমলুক এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+