মাত্র ১০ হাজার টাকা, ফাঁস যুবরাজের কীর্তি! তৃণমূল কাউন্সিলর সুশান্তের নিরাপত্তা বাড়াল পুলিশ
Sushanta Ghosh: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে ভর সন্ধ্যায় খুনের চেষ্টা! আর সেই ঘটনায় এক ট্যাক্সি চালককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই টাক্সি চালক একাধিকবার ওই আততায়ীদের তৃণমূল নেতার বাড়ির সামনে দিয়ে নিয়ে গিয়েছে। এমনকি রেইকি করার সময়ও ওই ট্যাক্সি চালকের ভূমিকা পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।
আর এরপরেই গ্রেফতার করে ওই ব্যক্তিকে জেরা শুরু করেছে পুলিশ। অন্যদিকে ঘটনার পরেই সুশান্ত ঘোষের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে দুজন নিরাপত্তা কর্মী তাঁর সঙ্গে থাকতেন। আজ শনিবার থেকে আরও দুজনকে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। চারজনের ঘেরাটোপেই এদিন সকালে বাড়ির বাইরে বের হন তৃণমূল নেতা (Sushanta Ghosh) ।

তাঁর (Sushanta Ghosh) কথায়, ঘটনায় একেবারেই আতঙ্কিত নই। এমন ঘটনা আগেও সামাল দেওয়া অভিজ্ঞতা আছে। কিন্তু যেভাবে বাড়ির সামনে নিজের ওয়ার্ডে এই ঘটনা তাতে তিনি ব্যথিত বলেই জানিয়েছেন। ঘটনার পর রাতেই সুশান্ত ঘোষকে ফোন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত খোঁজখবর নেন।
এমনকি পাশে থাকার আশ্বাস অভিষেক দিয়েছেন বলেই দাবি তৃণমূল নেতার। এমনকি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও ফোন করে বিস্তারিত খোঁজ নিয়েছেন বলেই খবর। আর একের পর এক বার্তা পাওয়ার পরেই রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত আপাতত নিচ্ছেন না বলেই দাবি সুশান্ত ঘোষ। উল্লেখ্য, ঘটনার পরেই রাজনীতি থেকে সরে আসার কথা বলেন তিনি।
পাশাপাশি মহম্মদ ইকবাল বলে এক ব্যক্তির নাম সামনে আসছে। যদিও তা ছদ্দনাম বলেই মনে করা হচ্ছে। ঘটনার পরেই হাতেনাতে এক যুবককে ধরে ফেলেন কাউন্সিলরের অনুগামীরা। জানা যাচ্ছে, তাঁর নাম যুবরাজ সিং। বিহারের বৈশালীর বাসিন্দা বলেই খবর। গত কয়েকদিন আগেই সে কলকাতায় আসে বলে দাবি পুলিশ সুত্রে। কলকাতা বন্দর এলাকায় ইকবাল বলে ওই ব্যক্তি যুবরাজকে থাকার ব্যবস্থা করেছিল বলেও পুলিশ জানতে পেরেছে। কিন্তু কে এই ইকবাল? তা এখনও স[পষ্ট নয় কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে। আর তাই দফায় দফায় যুবরাজকে জেরা করছেন আধিকারিকরা।
আর তাঁকে জেরা করে আরও একটি তথ্য জানা গিয়েছে। যেমন তদন্তকারীরা জানতে পেরেছেন, মাত্র ১০ হাজার টাকার জন্যই নাকি যুবরাজ এই কাজ করে। তিবে খুনের মটিব কি তা এখনও কলকাতা পুলিশের গোয়েন্দাদের কাছে স্পষ্ট নয়। আর তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। প্রয়োজনে আরও বেশ কয়েকজনকে জেরা করা হতে পারে বলেই খবর।












Click it and Unblock the Notifications