আনোয়ার শা ক্রসিং-এ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের
ই এম বাইপাস ও আনোয়ার শা রোড ক্রসিং-এ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে
ই এম বাইপাস ও আনোয়ার শা রোড ক্রসিং-এ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ই এম বাইপাস ও আনোয়ার শা রোড ক্রসিং-এ রাস্তায় কাজ চলছিল। বন দফতরের উদ্যোগে বৃক্ষরোপণের কাজ চলায় সেখানে মাটি খোঁড়ার সরঞ্জাম সেখানে ছিল। সেখান থেকেই এক যুবক রাস্তায় পড়ে থাকা একটি ছুরি নিয়ে কিছু দূরে পালিয়ে যায় বলে অভিযোগ। কিছুটা দূরে গিয়ে সেই ছুড়িই গলায় চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খুব কাছেই ছিল পুলিশ। সঙ্গে সঙ্গে সেই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন পুলিশকর্মীরা। কিন্তু পুলিশের হাত ফসকে পাশেরই একটি পুকুরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে ওই যুবক।
সেই অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications