চৌবাগায় তরুণীর অস্বাভাবিক মৃত্যু! মানসিক অবসাদ বলে প্রাথমিক অনুমান
তিলজলা থানা এলাকায় চৌবাগার বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। অবসাদের জেরে আত্মঘাতী হয়েছে বলে অনুমান পুলিশের।
তিলজলা থানা এলাকায় চৌবাগার বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। অবসাদের জেরে আত্মঘাতী হয়েছে বলে অনুমান পুলিশের। বাড়ি থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে পরিবার ও পুলিশ সূত্রে খবর।

নাম উত্তর চৌধুরী ওরফে দুয়েল। বাবা-মায়ের একমাত্র সন্তান বছর ১৯-এর উত্তরা কলকাতার একটি কলেজের ছাত্রী ছিলেন। পরিবার সূত্রে খবর, রেলকর্মী বাবা কিডনির অসুখে ভুগছিলেন। পরে মা কিডনি দেন। কিন্তু বাবাকে বাঁচানো যায়নি। ২০১৪-তে বাবা মারা যান। লিভারের অসুখে মাও অসুস্থ ছিলেন। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার বিকেলে হাসপাতালে থেকে মায়ের ব্রেন ডেথের কথা জানানো হয় উত্তরা ও তাঁর পরিবারকে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সামনে থেকে ভেঙে পড়ার কোনও চিহ্ন বুঝতে দেয়নি উত্তরা। ১৫এ/১৫চৌবাগা রোড. কলকাতা-৩৯-এ বাড়ির নিচেরতলাতেই ছিলেন পরিবারের বাকি সদস্যরা। উত্তর বলে, একটু ফ্রেস হয়ে ওপর থেকে আসছি। কিন্তু দশ মিনিট পরেই না আসায় ওপর গিয়ে দেখা যায় গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে উত্তরা।
বাড়ি থেকে উত্তরার কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও পুলিশের প্রাথমিক অনুমান, চার বছরের ব্যবধানে বাবা-মায়ের মৃত্যু এবং একাকীত্ব থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন উত্তরা।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications