পুলওয়ামা জঙ্গি হামলায় ‘খুশি’ হয়ে ভারত বিরোধী পোস্ট! লালবাজারে দায়ের অভিযোগ

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা কেড়েছে ৪৫ সেনা জওয়ানের প্রাণ। তারপর দেশজুড়ে উঠতে শুরু করেছে পাকিস্তান বিরোধী স্লোগান। যুদ্ধের আবহে ফুটছে গোটা দেশ।

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা কেড়েছে ৪৫ সেনা জওয়ানের প্রাণ। তারপর দেশজুড়ে উঠতে শুরু করেছে পাকিস্তান বিরোধী স্লোগান। যুদ্ধের আবহে ফুটছে গোটা দেশ। এই অবস্থায় জঙ্গিদের সমর্থনে ফেসবুকে ভারত বিরোধী-পোস্ট করে বিতর্কে জড়ালেন দেবজিৎ ভট্টাচার্য নামে জনৈক এক যুবক। তারপরই নেটিজেনরা তুললেন কড়া শাস্তির দাবি।

শুধু কড়া শাস্তির দাবি জানিয়েই ক্ষান্ত নন প্রতিবাদীরা, ভারত বিরোধী পোস্ট করার প্রতিবাদে লালবাজারে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু কী এমন পোস্ট করেছিলেন জনৈক দেবজিৎ ভট্টাচার্য? তিনি সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন, কাশ্মীরের বিপ্লবীরা যেমন ভারতের কাছে জঙ্গি, তেমনই কাশ্মীরিদের কাছে ভারতের ধর্ষক সেনারাও জঙ্গি।

পুলওয়ামা জঙ্গি হামলায় ‘খুশি’ হয়ে ভারত বিরোধী পোস্ট! লালাজারে দায়ের অভিযোগ

তিনি আরও লেখেন, কাশ্মীরে ৩০০ জনেরও বেশি বিপ্লবী শহিদ হয়েছেন, আর আজ ৩০ জন জঙ্গি মারা গিয়েছে কাশ্মীরে, তাতে আমি ভীষণ খুশি। কারণ রাষ্ট্র মারবে, আর সাধারণ মানুষ ছেড়ে দেবে, তা তো হয় না। কাশ্মীরের আজাদি আটকে রাখা যাবে না, ৭০ লক্ষ ভারতীয় সেনাও তা পারবে না। কাশ্মীর একদিন আজাদ হবেই ভারতকে গুঁড়িয়ে, আমি নিশ্চিত।

এরপরই তীব্র সমালোচনা শুরু হয়ে যায়। দেবজিতের কড়া শাস্তির দাবি যেমন ওঠে। নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানান। তরুণজ্যোতি তেওয়াকি নামে জনৈক ব্যক্তি দেবজিতের বিরুদ্ধে লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। দেবজিতের পোস্টের লিঙ্কও দেন কলকাতা পুলিশকে।

তবে শুধু দেবজিৎই নন, ফেসবুকে আরও পাকিস্তান-প্রেমীর আবির্ভাব হয়। তাঁরা জঙ্গি হামলার ঘটনাকে সমর্থন জানান। কেউ কেউ আবার 'সার্জিক্যাল স্ট্রাইক ২.০', 'আসল সার্জিক্যাল স্ট্রাইক', 'হাই ইজ দ্য জইশ' বা 'ভ্যালেন্টাইন ডে-র শুভেচ্ছা' বলেও উল্লেখ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+