ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশের নামে 'ব্ল্যাকমেল'! প্রেমিকার হুমকিতে 'আত্মঘাতী' তরুণ
প্রেমিকার হুমকির জেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী সোনারপুরের তরুণ। তরুণের পরিবারের তরফে বিষয়টি নিয়ে প্রেমিকার দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। থানায় আত্মহ্ত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রেমিকার হুমকির জেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী সোনারপুরের তরুণ। তরুণের পরিবারের তরফে বিষয়টি নিয়ে প্রেমিকার দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। থানায় আত্মহ্ত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনারপুরের দোলতলার তরুণের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এক তরুণীর। তবে তরুণী সেই সম্পর্ককে সামনে রেখে তরুণের কাছ থেকে টাকা আদালয় করত বলে অভিযোগ। সম্প্রতি সেই মাত্র বেড়ে যায়। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ করার ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে। অথবা তাকে বিয়ে করতে হবে বলে চাপ দেয় বলে অভিযোগ তরুণের পরিবারের। পরিবারের অভিযোগ, ধর্ষণের অভিযোগের নামে ব্ল্যাকমেল করে তরুণী।
তরুণের পরিবারের অভিযোগ, বাড়িতে যখন তাঁরা কেউ ছিলেন না, তখন তাদের বাড়ির ছেলেকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়। হুমকির সঙ্গে টাকার জন্য চাপও দেওয়া হয়।
প্রেমিকার থেকে চাপ আসার কথা বন্ধুদের জানিয়েও ছিল ওই তরুণ। বন্ধুদের তরফে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। যদি সেসবে আস্থা না রেখে ট্রেনের সামনে ঝাঁপ দেয় সোনারপুরের দোলতলার ওই তরুণ।
তরুণের পরিবারের তরফে প্রেমিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে সোনারপুর থানায়। মৃতের মোবাইল থেকে ভিডিও ক্লিপ উদ্ধার করেছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications