বন্ধুকে ছাদ থেকে ফেলে খুন! উত্তেজনা শহরের এই অংশে
চারতলার ছাদ থেকে যুবককে ফেলে খুনের অভিযোগ ঘিরে উত্তাল রাজাবাগান থানা এলাকা। সোমবার বিকেলে ওই যুবককে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই যুবকের মৃত্যু হয়।
চারতলার ছাদ থেকে যুবককে ফেলে খুনের অভিযোগ ঘিরে উত্তাল রাজাবাগান থানা এলাকা। সোমবার বিকেলে মিঠে তালাও এলাকার ওই যুবককে ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরে আশঙ্কাজনক অবস্থায় যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় ওই যুবকের।

যুবকের পরিবারের দাবি, পাওনা টাকা চাওয়ায় ওই যুবককে ছাদ থেকে ফেলে খুন করা হয়েছে। চার বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার।
তবে স্থানীয় একটি অন্য সূত্র বলছে, চার বন্ধুই মদ্যপ অবস্থায় ছিল। সেই সময় বচসার জেরেই ছাদ থেকে ফেলে দেওয়া হয় ওই যুবককে।
কেন ওই বাড়ির ছাদে উঠলেন মদ্যপ যুবকরা, সেই প্রশ্নও উঠছে। ঘটনার বেশ কিছুক্ষণ পরেই এলাকায় ছিল ওই চার বন্ধু। সেই সময় পুলিশ কেন কোনও ব্যবস্থা নিল না সেই প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা।












Click it and Unblock the Notifications